বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

‘এমআর-৯’ সিনেমার ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক : কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। যা নিয়ে প্রকাশ হয়েছে একাধিক বই। সেখান থেকে ‘ধ্বংস পাহাড়’ নিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমাটি।

‘এমআর-৯’ পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর।

মঙ্গলবার (২৫ জুলাই) এই সিনেমার অ্যাকশনে ভরপুর ট্রেলার প্রকাশ করা হয়। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে বাংলাদেশি অভিনেতা এবিএম সুমন সবার নজর কেড়েছেন। ট্রেলারে দেখা গেছে নানা চমক। হলিউড ও বলিউডের একঝাঁক তারকার উপস্থিতি বাড়িয়ে তুলেছে সিনেমা দেখার আগ্রহ।

ট্রেলারে রহস্য জাগিয়েছে, বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবির উপস্থিতিও। দেখা গেছে, হলিউডের ‘ক্যাপ্টেন আমেরিকা’র অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, ‘দ্য ডার্ক নাইট’র মাইকেল জাই হোয়াইট, ‘আর্মি অব ওয়ান’র নিকো ফস্টার ও বলিউডের ‘পয়জন’খ্যাত অভিনেত্রী সাক্ষী প্রধান, ‘থ্রি ইডিয়টস’র চতুর রামলিঙ্গম ওরফে সাইলেন্সার ওমি বৈদ্যকে।

‘এমআর-৯’র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে এটি। সেই হিসাবে এটি দেশের সবচেয়ে বড় সিনেমা প্রজেক্ট। জানা গেছে, বিশাল বাজেটে নির্মিত এই সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষায় আলাদা আলাদা শুটিং হয়েছে। এর দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে।

বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘এমআর-৯’। এর চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে।

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

https://youtu.be/EpI8–h_czU

আরও পড়ুন:

“মহানায়ক” পুরস্কার পেল অঙ্কুশ, তালিকায় রয়েছেন যারা

৪৫ সিনেমা নিয়ে কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

সর্বশেষ পাওয়া সংবাদ