মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

৪৫ সিনেমা নিয়ে কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

বিনোদন ডেস্ক : আগামী ২৮ জুলাই থেকে পঞ্চমবারের মতো কলকাতার নন্দনে শুরু হচ্ছে চার দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে প্রদর্শনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে ৪৫টি সিনেমা। এর মধ্যে রয়েছে ৩৮টি পূর্ণদৈর্ঘ্য, ৫টি প্রামাণ্যচিত্র ও ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ জানিয়েছেন, সিনেমা বাছাইয়ের জন্য গত ১২ জুলাই বৈঠকে বসেছিলেন তারা। সেখানে প্রাথমিকভাবে ৪৫টি সিনেমা বাছাইয়ের সিদ্ধান্ত হয়। এর মধ্যে পাঁচটি প্রামাণ্যচিত্র এবং দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও রয়েছে।

প্রাথমিক এই তালিকায় এই নাম রয়েছে কোরবানির ঈদের মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘লাল শাড়ি’ ও ‘প্রহেলিকা’ এবং গত বছরে প্রেক্ষাগৃহে সাড়া ফেলা দুই সিনেমা ‘হাওয়া’ ও ‘পরাণ’।

এছাড়া প্রাথমিক তালিকায় আরও রাখা হয়েছে — ‘রিকশা গার্ল’, ‘জেকে ১৯৭১’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘রেডিও’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘নকশীকাঁথার জমিন’, ‘শ্যামা কাব্য’, ‘দু:সাহসী খোকা’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, ‘গুণিন’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘পাপপূণ্য’, ‘সাঁতাও’, ‘মা’, ‘দেশান্তর’, ‘স্ফুলিঙ্গ’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘বিক্ষোভ’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘নোনা জলের কাব্য’, ‘মৃধা বনাম মৃধা’, ‘কূড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘গলুই’, ‘গণ্ডি’, ‘ন ডরাই’, ‘আলফা’, ‘পুত্র’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ ও ‘গেরিলা’।

প্রামাণ্যচিত্র বিভাগে রয়েছে ‘হাসিনা এ ডটারস টেল’, ‘অবিনশ্বর’, ‘একটি দেশের জন্য’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘কাঙ্গাল হরিনাথ’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রয়েছে ‘ওমর ফারুকের মা’ ও ‘ধড়’।

‘পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে, সেখানে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও। এছাড়া বাংলাদেশ-ভারত দুই দেশের একঝাঁক তারকাশিল্পীও থাকছেন উৎসবে।

আরও পড়ুন:

প্রতারণার শিকার কৌশিকী চক্রবর্তী

‘হুব্বা’ সিনেমায় মোশাররফের লুক প্রকাশ

দ্বাদশ নির্বাচনেও আ.লীগের মনোনয়ন চাইবেন মাহি

সর্বশেষ পাওয়া সংবাদ