বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

জনি-অ্যাম্বারের দাম্পত্য কলহ এবার পর্দায়

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় তারকা জনি ডেপ ও তার প্রেমিকা অ্যাম্বার হার্ডের দাম্পত্য কলহ নিয়ে তৈরি হচ্ছে ডকুমেন্টারি। তাদের দাম্পত্য জীবনের ঘটনাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘ডেপ ভার্সেস হার্ড’।

ইতোমধ্যে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজের মুক্তির তারিখও ঘোষণা করেছে।

হলিউডের সবচেয়ে আলোচিত ঘটনাকে কেন্দ্র করে ডকুমেন্টারিটি নির্মাণ করবেন পরিচালক ও নির্বাহী প্রযোজক এমা কুপার।

‘ডেপ ভার্সেস হার্ড’ দর্শকদের জনি ও অ্যাম্বারের মধ্যে চলা আদালতের মামলার সেই যাত্রায় নিয়ে যাবে এবং দুই তারকার মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধগুলো অন্বেষণ করবে।

জানা গেছে, বিশ্বে বিচার সম্প্রচারের প্রভাবের ওপর একটি বিশেষ ফোকাসসহ চূড়ান্ত রায়ের ওপর অনলাইন মিডিয়া কাভারেজ এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ার প্রভাবের দিকে নজর দেওয়া হবে এই তথ্যচিত্রে।

২০২৩ সালের ১৬ আগস্ট ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজটি মুক্তি পাবে বলে জানা গেছে। তবে ইউনাইটেড কিংডমে এখনও সিরিজটি মুক্তির বিষয়ে কোনো ঘোষণা হয়নি।

নেটফ্লিক্স অরিজিনাল ব্র্যান্ডিং ছাড়াই সিরিজটি ‘নেটফ্লিক্স ইউকে’তে আসবে কি না সেটা অনিশ্চিত। তবে যুক্তরাজ্যের দর্শকরা চ্যানেল-৪ ওয়েবসাইট, অ্যাপ বা ইউটিউবে ডকুমেন্টারিটি দেখতে পারবেন।
সূত্র : ইউকে।

আরও পড়ুন:

‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলের জায়েদ খান

৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে শাকিবের ‘প্রিয়তমা’

সর্বশেষ পাওয়া সংবাদ