বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলের জায়েদ খান

বিনোদন ডেস্ক : নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অবস্থিত ইনস্টিটিউট অব পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে চিত্রনায়ক জায়েদ খানকে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশি এ অভিনেতাকে গ্লোবাল শান্তিদূত নিযুক্ত করা হয়েছে।

জায়েদ খানসহ বিশ্বের ৪০ ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে মানবিক অবদান রাখার জন্য ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে জায়েদ খানের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

বিষয়টি নিয়ে নিউইয়র্ক থেকে সংবাদমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘করোনার সময় আমার কর্মকাণ্ড ও মানবিক তৎপরতা তাদের দৃষ্টিগোচর হয়েছে। তারা আমার কাছে পূর্বে আমার কর্মকাণ্ড সম্পর্কে মেইল চেয়েছে, আমি পাঠিয়েছি।

image-75

‘আমার চলচ্চিত্রের কাজ সম্পর্কে জানতে চেয়েছে। এছাড়াও আমি একজন চিত্রতারকা, তাই তারা আমাকে মনোনীত করেছেন। জাতিসংঘের প্রধান কার্যালয়ে আমাকে যে সম্মাননা দেয়া হলো তাতে আমি আবেগ আপ্লুত, এই সম্মান আমি ধরে রাখার চেষ্টা করবো।’

এমন পুরস্কারে আপ্লুত এই চিত্রনায়ক আরও বলেন, ‘এটি একটি দুর্লভ সম্মান। আমি সত্যিই এখনো বিশ্বাস করতে পারছি না। আমার এই অর্জন আমার দেশের জন্য।’

আরও পড়ুন:

৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে শাকিবের ‘প্রিয়তমা’

মঞ্চে আসছে তৌকীর আহমেদের ‘তীর্থযাত্রী’

বিয়ে না করার কারণ জানালেন রাইমা সেন

সর্বশেষ পাওয়া সংবাদ