বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা
advertisement
বিনোদন

রবিবার আলবেনিতে ‘বাংলা সাংস্কৃতিক সন্ধ্যা’  

নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আলবেনিতে ‘বাংলা সাংস্কৃতিক সন্ধ্যা’ আগামী ২৩ জুলাই রবিবার ফার্ষ্ট ইউনিটারিয়ান হলে অনুষ্ঠিত হবে। হারুন ও জামান ইন্টারটেইনমেন্ট আয়োজিত এটাই প্রথম সাংস্কৃতিক সন্ধ্যা বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ। এবারের প্রথম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে স্থানীয় প্রবাসীদের ব্যাপক মাঝে উৎসাহ দেখা দিয়েছে।

বিকেল ৫টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবেন জানপ্রিয় কন্ঠশিল্পী প্রতিক হাসান, ইশরাত সামি, চিত্রানায়ক জায়েদ খান, পিয়া বিপাশা, রোমানা নির, হারুন রশিদ ও তানিয়া রশিদ। এ অনুষ্ঠানে সঙ্গীতায়োজনে থাকবেন মোহাম্মদ মোস্তাফা জামান। তারা জানান এবারের সাংস্কৃতিক সন্ধ্যাটি সফল করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি, যাতে আগত অতিথিবৃন্দের যথাযথ বিনোদন উপহার দিতে পারি। শুধু তাই নয়, এটা আমাদের প্রথম আয়োজন, সেজন্য সার্বিক নানা সমস্যাও মোকাবেলা করতে হচ্ছে। তবে সবকিছু ম্যানেজ করে অনুষ্ঠানটি সফল করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন।

প্রথম সাংস্কৃতিক সন্ধ্যায় পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন-তানি বুটিক, ফারমার্স ইন্ডিয়া মার্কেট, মাই কালার ইভেন্টস অ্যান্ড ডিজাইন, আলাউদ্দিন হালাল মার্কেট, প্রোস্পার ফার্ষ্ট ফান্ডিং কর্পোরেশন, রামিজ তুরান পিই এমই, মার্ক হোম কেয়ার ও হালাল বিবিকিউ হাউজ।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ