বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান নড়াইলে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক
বিনোদন

কলকাতায় মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ

বিনোদন ডেস্ক : কলকাতায় মুক্তি পাচ্ছে আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। টলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস) ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পরিবেশনা করছে।

শুক্রবার (১৪ জুলাই) আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস)। ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে সিমেমাটি।

সোশ্যাল বার্তায় এসভিএফ বলেছে, “অপেক্ষার অবসান। বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর ‘সুড়ঙ্গ’ এবার পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আগামী ২১ জুলাই।” তবে কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সেটা এখনও জানায়নি এসভিএফ।

গত ২৯ জুন ঈদুল আজহায় বাংলাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। দর্শকের বিপুল আগ্রহে টানা হাউজফুল শো চলছে সিনেমাটি। যদিও দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন হললিস্ট এখনও প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। ফলে এই মুহূর্তে দেশের কতগুলো প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে, তা অস্পষ্ট।

দেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে ‘সুড়ঙ্গ’। এছাড়া ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরপর ২৮ জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য মিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে চলবে বলে দাবি ছবিটির আন্তর্জাতিক পরিবেশক বায়স্কোপ ফিল্মসের।

রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

আরও পড়ুন:

সালমান খানের নামে নকল বিজ্ঞাপন, নোটিশ জারি ভাইজানের

শাহরুখের সততা নিয়ে প্রশ্ন কাজলের!

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান

নড়াইলে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক