বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান নড়াইলে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক
বিনোদন

সালমান খানের নামে নকল বিজ্ঞাপন, নোটিশ জারি ভাইজানের

বিনোদন ডেস্ক: সালমান খান প্রোডাকশনের ছবির জন্য নাকি খোঁজা হচ্ছে নতুন তারকা। কথাটা কানে পৌঁছায় খোদ সুপারস্টারের। তড়িঘড়ি পদক্ষেপ করলেন সালমান খান। জারি করলেন অফিসিয়াল স্টেটমেন্ট। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে খোঁজ চলছিল নতুন অভিনেতা-অভিনেত্রীর।

এমনকী সেই বিজ্ঞাপনে বলা হয়, খোদ সালমন খানই নাকি বেছে নেবেন আগামীর এই তারকাকে। এই মর্মে অভিনেতার প্রযোজনা সংস্থা সালমান খান ফিল্মস্-এর নাম করে একটি নকল নোটিস ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল পেজে। উঠতি তারকারা ভিড় জমায়। শুরু হয় ফোনের পালা। বিরক্ত হয়েই পদক্ষেপ করেন সালমান।

সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে সালমান ও তাঁর প্রযোজনা সংস্থার তরফ লেখা হয়, ‘সকলের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে, সালমন খান কিংবা তাঁর প্রযোজনা সংস্থা এই মুহূর্তে কোনও ছবি করছেন না। এমনকি কোনও ছবির জন্য অভিনেতা-অভিনেত্রীও খুঁজছেন না। এর জন্য কোনও কাস্টিং ডিরেক্টর নিয়োগ করা হয়নি। এই ধরনের বিজ্ঞাপনে ভরসা করবেন না। বেআইনিভাবে যাঁরা মিস্টার খান ও এসকেএফের ব্যবহার করবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপাতত ‘টাইগার ৩’-এর শুটিং নিয়ে ব্যস্ত সালমান খান। বিগত দু’বছর ধরে চলছে এই ছবির শুটিং। এই বছর যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে ‘টাইগার ৩’। চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা ‘টাইগার ৩’-এর। ‘পাঠান’-এর পর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সলমানকে।

এই বছরের শুরুতেই মুক্তি পায় ‘পাঠান’। সেই ছবিতে কিংখানের সঙ্গে ক্যামিও দৃশ্যে দেখা গিয়েছে ভাইজানকে। পুরো সিনেমার মধ্যে সেই সিন নিয়ে কথাও হয় বিস্তর। একত্রিত হয়ে ছবিকে সুপারহিট বানায় শাহরুখ সালমানের ফ্যানেরা। সেই সাফল্যের পরেই নির্ধারিত হয় যে সালমানের টাইগার থ্রিয়ে ফের একটি বিশেষ দৃশ্যে একসঙ্গে দেখা যাবে সালমান ও শাহরুখকে। এমনকী পাঠান ও টাইগারকে একসঙ্গে নিয়ে একটি গোটা ছবির পরিকল্পনাও করে ফেলেন আদিত্য চোপড়া। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

শাহরুখের সততা নিয়ে প্রশ্ন কাজলের!

‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার প্রকাশ

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান

নড়াইলে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক