বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

শাহরুখের সততা নিয়ে প্রশ্ন কাজলের!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় রোমান্টিক জুটি বললে যে যে নাম উঠে আসবে তারমধ্যে প্রথম সারিতেই থাকবে শাহরুখ-কাজলের নাম। তবে শুধু পর্দাতেই নয়, বাস্তবেও শাহরুখ খান এবং কাজলকে একসঙ্গে দেখতে পছ্ন্দ করে অনুরাগীরা। পর্দার বাইরে তাঁরা একে অপরের ভীষণ কাছের বন্ধু। নানা সাক্ষাৎকারে উঠে আসে তাঁদের বন্ধুতার গল্প। দু’জনকেই দু’জনের কাজের ভূয়সী প্রশংসা করে থাকেন। এই বছরের শুরুতেই মুক্তি পেয়েছে শাহরুখের ‘পাঠান’। এই ছবি বিশ্বজুড়ে আয় করেছে ১০০০ কোটি টাকা। এবার এই বক্স অফিস কালেকশন নিয়ে প্রশ্ন তুলে বিপাকে কাজল।

দীর্ঘ ৪ বছরের খরা কাটিয়ে ২০২৩ সালের শুরুতেই পর্দায় ফেরেন শাহরুখ খান। পাঠানের হাত ধরে বক্স অফিসে ঝড় তোলেন অভিনেতা। সারা বিশ্বে এই ছবির আয় ১০০০ কোটি টাকা। কিন্তু এবার এই অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছেন শাহরুখের অন্যতম কাছের বন্ধু কাজল।

সম্প্রতি কাজলের করা একটি মন্তব‍্যে এমনই ইঙ্গিত পেয়েছেন নেটিজেনেরা। ‘দ‍্য ট্রায়াল’ দিয়ে প্রথমবার ওটিটিতে পা রাখেন কাজল। এই ওয়েব সিরিজের প্রচারেই এক সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্যটি করে বসেন কাজল৷

সাক্ষাৎকারে সঞ্চালক কাজলকে প্রশ্ন করেন ‘‘শাহরুখকে কী প্রশ্ন করতে চান?’’ প্রথমে এই প্রশ্নের জবাব দিতে চাননি কাজল তারপর আচমকাই অভিনেতা বলেন ,‘‘পাঠানের সত্যিই বক্স অফিস কালেকশন কত?’’৷ এরপরেই কাজলের মুখে সেই চেনাপরিচিত হাসি৷ কাজল হয়তো মজার ছলেই এই কথা বলেছেন, তবে নেটিজেনরা বিষয়টি ভালো চোখে দেখেনি। বিশেষত এই মন্তব্য শুনে রেগে লাল কিং খানের ফ্যানেরা। এই ভিডিয়োটি ঘিরে বিতর্ক দানা বাঁধে৷ ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো।

খবর ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ কাজলের সঙ্গে একমত হয়ে মনে করছেন পাঠানের বক্স অফিস কালেকশন নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ পাশাপাশি অনেকেই আবার ব্যাপারটাকে নেহাত মজা বলেই ভেবেছেন৷ শাহরুখের কিছু ফ্যানের দাবি, যতটা বলা হয়েছে পাঠানের আয় আসলে তার চেয়ে বেশি৷ কেউ আবার ভাবছেন শাহরুখের সততা নিয়ে প্রশ্ন তুলছেন কাজল। তবে অনেকেই বুঝেছেন যে বন্ধুর সঙ্গে মজা করতেই এই প্রশ্ন করেছেন কাজল কারণ ঐ সাক্ষাৎকারেই অভিনেত্রী জানিয়েছিলেন যে পাঠানের সাফল্যে তিনি শাহরুখের জন্য খুবই খুশি। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার প্রকাশ

নিজ বাসা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

https://twitter.com/i/status/1680472807539367941

https://twitter.com/i/status/1680552812466380800

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত