বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার প্রকাশ

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত ‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার প্রকাশিত হলো। এ পোস্টার প্রকাশের মাধ্যমেই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো।

রোববার (১৬ জুলাই) প্রকাশিত হয় ‘ময়ূরাক্ষী’র প্রথম পোস্টার। ‘ময়ূরাক্ষী’র এ পোস্টারের ভেতরেই আরেকটি পোস্টার দেয়ালে ঝুলতে দেখা যায়। সেখানে ‘ম্যাডাম তুলি’ ভূমিকায় রয়েছেন চিত্রনায়িকা ববি এবং পরিচালকের জায়গায় খালেক আফসারীর নাম উল্লেখ করা হয়েছে। দেয়ালে সাঁটা পোস্টারের নিচে গুটিশুটি মেরে শুয়ে আছেন ‘ময়ূরাক্ষী’র নায়ক সুদীপ বিশ্বাস দ্বীপ।

গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ। ২২ সেপ্টেম্বর ‘ময়ূরাক্ষী’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজক চৌধুরী নিজাম নিশো বলেন, ‘বাংলা সিনেমার যে আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে সেই বাজারটা আমরা ধরতে চাই। ময়ূরাক্ষী দিয়ে আমাদের এই পথচলা শুরু হতে যাচ্ছে। দেশ বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা আমাদের সিনেমা পৌঁছে দিতে চাই।’

আর রাশিদ পলাশ বলছেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।

‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। ছবিটিতে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা ও জাহিদ নিরব।

আরও পড়ুন:

নিজ বাসা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

কলকাতার নতুন ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী

সর্বশেষ পাওয়া সংবাদ