বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

সেন্সর বোর্ড আটকে দিয়েছে অক্ষয়ের সিনেমা

বিনোদন ডেস্ক : আবারও বিতর্কে বলিউড তারকা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘ওহ মাই গড-২’। এ সিনেমার টিজার প্রকাশ্যে আসতেই আবারও এর বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

সিনেমার একটি বিশেষ দৃশ্যে আপত্তি জানিয়েছেন অনেকেই। আর এ দৃশ্যের জন্যই অক্ষয় কুমারের নতুন সিনেমাকে আবারও রিভিউতে পাঠিয়েছে ভারতের সেন্টার বোর্ড। টিজারের ঠিক কোন দৃশ্যে আপত্তি রয়েছে তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি। ঝলকে মহাদেব শঙ্করের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে।

অন্যদিকে মহাদেবের একনিষ্ঠ ভক্তের চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। আর টিজারে দেখা গিয়েছে মহাদেবের রুদ্রাভিষেকের একটি দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে, মন্দিরে গঙ্গার পানি ঢালা হচ্ছে শিবলিঙ্গের মাথায়।

এছাড়াও রেলওয়ের পানির বড় পাইপ দিয়ে ঠিক একই সময়ে এই পানিতে গোসল করছেন ধ্যানরত অক্ষয় কুমার। যিনি মহাদেব শঙ্করের ভূমিকায় অভিনয় করেছেন। তাকে রেলওয়ের পানি দিয়ে গোসল করানোতেই আপত্তি উঠেছে।

ভারতের সেন্টার বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সেন্সর বোর্ডের কোনো সিনেমাকে বাতিল করার ক্ষমতা দেওয়া হয়নি। তবে সেন্সর বোর্ড কেবল সিনেমাটির একটি রিভিউ করার জন্য নোটিশ পাঠাতে পারে। যাতে বিশেষ কোনো দৃশ্যে নিয়ে আপত্তি থাকলে সেটা পরিবর্তন করা যায় ও সিনেমাটিকে আবারও প্রেক্ষাগৃহে আনা যায়।

সদ্যমুক্তি পাওয়া টিজারের পুরোটাতেই শোনা যাচ্ছে, পঙ্কজ ত্রিপাঠীর কণ্ঠ। শুরুতেই তাকে বলতে শোনা যায়, ‘ঈশ্বর আছেন কি না, এর প্রমাণ মানুষ আস্তিক বা নাস্তিক হয়ে দিতে পারেন। কিন্তু ভগবান নিজের সৃষ্ট মানুষের মধ্যে কখনো ভেদাভেদ করেন না’।

‘ওহ মাই গড’ সিনেমায় দেখা মিলেছিল নাস্তিক কাঞ্জিলাল মেহতার। যে চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। সেই সূত্র টেনেই এবারের ‘ওহ মাই গড-২’ সিনেমাতে দেখা যাবে আস্তিক কান্তি শরণ মুদগলকে।

এই চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। কান্তি শরণ মুদগল, যিনি মনে প্রাণে শিবের আরাধনা করেন। তাকে বিপদের সময়ে উদ্ধারে আসেন স্বয়ং শিব। অমিত রাই পরিচালিত এ সিনেমাতে অক্ষয় কুমারকে শিবের অবতার হিসেবে দেখা যাবে। অক্ষয়ের ডেডলকসে নতুন লুক এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। সিনেমাতে দেখা যাবে ইয়ামি গৌতমকেও। তাকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ