সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ
বিনোদন

প্রকাশ হলো নাটক ‘বড় মেয়ে’

বিনোদন ডেস্ক : অভিনেত্রী রুনা খান সম্প্রতি নিজের ওজন কমিয়ে লুক পরিবর্তন করে চমকে দিয়েছেন। ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম ‘বড় মেয়ে’ নামের নাটক। কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে বড় মেয়ে নাটক। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহাজাদা ইসলাম শায়খ। ১৬ জুন উত্তরায় এ নাটকের শুটিং শুরু হয়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, ‘দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতার চিত্র এ নাটকে ফুটে উঠবে। পাশাপাশি দেখা যাবে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প। আমার বিশ্বাস এ নাটকটি সবশ্রেণির দর্শকের হৃদয়ে দাগ কাটবে।’

নাটক প্রসঙ্গে পরিচালক শাহাজাদা ইসলাম শায়খ বলেন, ‘এটি পারিবারিক আমেজের একটি গল্প। বাবা, মা, ভাইবোন, সবাইকে নিয়ে দেখার মতো নাটক। আমি মনে করি এ নাটক পারিবারিক সম্পর্কের প্রতি আমাদের সচেতন করবে।’

নাট্যকার লিমন আহমেদ বলেন, বহু বছর আগে ঋত্বিক ঘটক ‘মেঘে ঢাকা তারা’ নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান। আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে অনেকে। এই অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই তারই বার্তা দেবে ‘বড় মেয়ে’।

প্রযোজক জুলকারনাইন ভুঁইয়া জানান, বড় মেয়ে নাটকটি পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ৭ জুলাই।

এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী, সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া, মিথুন আহমেদ, সাজন প্রমুখ। নাটকের লিংক: www.youtube.com

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ