সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ
বিনোদন

সৃজিত-জয়ার প্রেম সম্পর্কে যা বললেন মিথিলা

বিনোদন ডেস্ক : পাঁচ বছর পর ফের দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।

সৃজিতের ‘দশম অবতার’ সিনেমায় নায়িকার চরিত্রে দেখা যাবে জয়াকে। এই সিনেমার জন্য প্রথমে শুভশ্রীকে বেছে নিলেও নায়িকা অন্তঃসত্ত্বা হওয়ায় মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নিয়েছেন নির্মাতা।

সৃজিতের সঙ্গে একসময় জয়ার প্রেমের সম্পর্ক থাকায় এই জুটিকে নিয়ে এখনও নানা গুঞ্জন শোনা যায় টালিপাড়ায়। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া-সৃজিতের সম্পর্কের বিষয়টি কিভাবে দেখছেন, সে বিষয়ে কথা বলেছেন সৃজিতপত্নী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

জয়ার সঙ্গে সৃজিতের প্রেমের গুঞ্জন নিয়ে মিথিলা বলেন, সে তো কতজনের সঙ্গেই কতকিছু শোনা গেছে। সকলকে বাদ দিলে আর কাউকে কাজের জন্য পাবে না। অতীতে কারও সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, তবে আর কাজ করবেন না সেটা তো নয়। কাজটা তো কাজই। এটা নিয়ে আমার আসলে কোন ভাবনা নেই।

প্রাক্তনের সঙ্গে সৃজিতের কাজ করাকে কিভাবে দেখছেন তার জবাবে এই অভিনেত্রী বলেন, আসলে এগুলো আমার জন্য খুবই অবান্তর প্রশ্ন। আমি জয়া আপাকে অনেক আগে থেকে চিনি, সৃজিতেরও আগে। আমি যদি ঝামেলা করি, তাহলে তো কাজই হবে না। আমি এসব নিয়ে ঝামেলা করি না, করবও না।

এরপর মিথিলা বললেন, বিয়ের ৩ বছর হয়ে গেছে, এখন এই সম্পর্কটা স্টেবল। এসব আর ভাবি না। আর এসব নিয়ে রাগ করে কী করব! এতে কার কী লাভ! কারোর কোনো লাভ হয় না। কারোর অতীত আমি তো বদলাতে পারব না, সেটা নিয়ে রাগ করে লাভ নেই। তার থেকে বর্তমানে ভালো থাকি।

প্রসঙ্গত, জয়া বাদেও ‘দশম অবতার’ সিনেমায় আরও অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন:

শাহরুখ খানের ‘জওয়ান’এর ট্রেলার প্রকাশ

রবীন্দ্রনাথ ঠাকুরের লুকে অনুপম খের

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ