মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
বিনোদন

বলিউডের সবচেয়ে দামী নায়িকা দীপিকা

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে দামী নায়িকা দীপিকা পাড়ুকোন। ২০২৩ সালে প্রতিটি ছবির জন্য ১৫ থেকে ৩০ কোটি টাকা আয় করেন দীপিকা পাড়ুকোন।

বিজ্ঞাপনের জন্য ৭ থেকে ১০ কোটি টাকা আয় করেন তিনি। বর্তমানে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন দীপিকা।

জানা গিয়েছে, ২০২২ সালের শেষদিকে ৪১০ কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন দীপিকা পাড়ুকোন। এই বছরে সেই পরিমাণ বেশ কিছুটা বেড়েছে।

রিপোর্ট বলছে, প্রতি বছর দীপিকার সম্পত্তির পরিমাণ ১৫ শতাংশ হারে বাড়ছে। তাঁর মাসিক আয় কমপক্ষে দুই কোটি টাকা। আর বছরে ৪০ কোটির কাছাকাছি আয় করছেন দীপিকা।

একাধিক স্টার্টআপে বিনিয়োগ করেছেন তিনি। বেল্লাট্রিক্স এরোস্পেস, ড্রাম ফুডস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, ব্লুস্মার্ট, ফ্রন্টরোও-এর মতো সংস্থায় বিনিয়োগ করেছেন নায়িকা। সেখান থেকেও অনেকটা আয় হয় তাঁর।

এছাড়াও ‘অল অ্যাবাউট ইউ’ নামের একটি ফ্যাশন ব্র্যান্ডের মালিক তিনি। ওই ব্র্যান্ডের পোশাক মিন্ত্রার মাধ্যমে বিক্রি করেন দীপিকা। জানা গিয়েছে, কমপক্ষে ৩৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। সেখান থেকেও ভালো রিটার্ন আসে। এছাড়াও রয়েছে তাঁর মেকআপের ব্র্যান্ড এইট্টি টু ই। যারজন্য বিজ্ঞাপন করতে দেখা গেছে শাহরুখ খানকেও। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

বিয়ের পর সিনেমা করবেন না পূজা চেরী!

বিয়ে করলেন ফারিয়া শাহরিন

সর্বশেষ পাওয়া সংবাদ