সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনা হবে: সেতুমন্ত্রী টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা
advertisement
বিনোদন

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে জিফাইভ

বিনোদন ডেস্ক : ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশে যাত্রা করে ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিফাইভ’। লক্ষ্য ছিল, বিশ্বজুড়ে দর্শকদের কাছে বাংলাদেশি কনটেন্ট ছড়িয়ে দেবে তারা। কিন্তু নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ দিল প্রতিষ্ঠানটি।

দেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে জিফাইভ। বাংলাদেশে ব্যবসা শুরুর মাত্র সাড়ে তিন বছরের মাথায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

একটি মেইল বার্তার মাধ্যমে প্লাটফর্মটি জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে এই প্ল্যাটফর্মের আর না কোনো কনটেন্ট দেখা যাবে বাংলাদেশে।

জিফাইভের ওই বার্তায় বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, জিফাইভের স্ট্রিমিং সার্ভিসটি থাকছে না বাংলাদেশে। আমাদের গল্পগুলো দিয়ে আপনাদের বিনোদিত করতে পারায় আমরা ভীষণ আনন্দিত।

জানা গেছে, বাংলাদেশে জি-ফাইভের কনটেন্ট নির্মাণ ও ম্যানেজমেন্ট করত বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান ‘গুড কোম্পানি’।

প্রতিষ্ঠানটির কর্তা ইরেশ যাকের জানিয়েছেন, এটা সম্পূর্ণই তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত। আমরা তো শুধুমাত্র কনটেন্ট প্রোডাকশনের কাজগুলো করতাম। হয়তো কোনো কারণে তাদের মনে হয়েছে বাংলাদেশের মার্কেটে তারা আর ব্যবসা করবে না। এ জন্যই বন্ধ করে দিচ্ছে প্লাটফর্মটি।

প্রসঙ্গত, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ২০১৯ সালের ৩ জুলাই জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশে যাত্রা করেছিল জি-ফাইভ। এরপর একে একে ‘যদি কিন্তু তবুও’, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, ‘মাইনকার চিপায়’, ‘কনট্রাক্ট’, ‘ঠান্ডা’, ইত্যাদি সব জনপ্রিয় কনটেন্ট উপহার দিয়েছে দর্শকদের।

সর্বশেষ পাওয়া সংবাদ