বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

ফাঁস নেওয়ার ৩ দিন পর মারা গেলেন পপ গায়িকা

বিনোদন ডেস্ক : ফাঁস নেওয়ার ৩ দিন পর মারা গেছেন ডিজনি তারকা ও পপ-তারকা কোকো লি। কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন তিনি। একটা সময় তিনি এতটাই হতাশ হয়ে পড়েন যে, রোববার (২ জুলাই) গলায় ফাঁস দেন। তারপর উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কোমায় চলে যাওয়া এই শিল্পী আর চোখ খোলেননি। এরপর বুধবার (৫ জুলাই) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮।

গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বোন ক্যারল ও ন্যানস।

কয়েক দশকের ক্যারিয়ারে অসংখ্যা হিট অ্যালবাম, সিনেমা এবং টেলিভিশন শোয়ে দেখা গেছে কোকো লিকে। সিএনএনকে তার বোনেরা জানিয়েছেন, রোববার কোকোর অবস্থা খুবই মুমূর্ষু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোমা থেকে জীবিত ফেরানো যায়নি তাকে। বুধবার মারা যান তিনি।

এ বছর ছিল কোকোর সংগীত ক্যারিয়ারের ৩০তম বর্ষ। তিনি আন্তর্জাতিক সংগীতে চীনা গায়কদের জন্য নতুন বিশ্ব উন্মোচনে অক্লান্ত পরিশ্রম করেছেন। এ কারণে চীনাদের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়েছিলেন বলেও জানিয়েছেন কোকোর বোনরা।

প্রসঙ্গত, কোকো হংকংয়ে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন মার্কিন যুক্তরাষ্ট্রে। উচ্চমাধ্যমিকের পর হংকংয়ে ফেরার সময় একটি গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। যেখান থেকে সংগীত ক্যারিয়ার শুরু হয় তার। ১৯৯০ দশকে এশিয়াতে সফলতা পান। লাখ লাখ অ্যালবাম বিক্রি হয়। ইংরেজি, ম্যান্ডারিন ও ক্যান্টনিজ ভাষায় অনেক অ্যালবাম প্রকাশ করেছেন কোকো।

আরও পড়ুন:

শিশু একাডেমিতে চলছে পরীমনির ‘মা’

কোন ধর্ম পালন করেন, জানালেন দীঘি

কলকাতায় মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’

সর্বশেষ পাওয়া সংবাদ