মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
বিনোদন

লস অ্যাঞ্জেলেসে দুর্ঘটনার শিকার শাহরুখ খান

বিনোদন ডেস্ক : লস অ্যাঞ্জেলেসে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বলা হয়েছে, শাহরুখকে নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।

বলিউডের জনপ্রিয় এই তারকা বর্তমানে ভারতে রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরে এসেছেন। আপাতত বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। এখান থেকেই সুস্থ হবেন।

জানা গেছে, লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের জন্য শুটিংয়ে গিয়েছিলেন শাহরুখ। সেটে শুটিংয়ের সময় আঘাত পান নাকে। পরে রক্তক্ষরণ শুরু হয়। এরপর তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় নায়ককে।

টিম এসআরকে-কে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত উদ্বেগের কারণ নেই। তবে রক্তপাত বন্ধ করার জন্য ছোট্ট একটি অস্ত্রোপচার করতে হবে। এরপর অস্ত্রোপচারের পর নাকে ব্যান্ডেজ অবস্থায় দেখা যায় তারকাকে। আর আপাতত নিজ দেশে ফেরার পর অনেকটাই সুস্থ আছেন শাহরুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ