মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
বিনোদন

ফারহানের সিনেমা থেকে সরে দাঁড়ালেন প্রিয়াঙ্কা-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : তিন বন্ধুকে নিয়ে ছবি বানাতে ফারহান আখতারের জুড়ি মেলা ভার। দিল চাহতা হ্যায় থেকে জিন্দেগী না মিলেগি দোবারা, একাধিক ছবি রয়েছে সেই তালিকায়। সেখানেই নতুন সংযোজন জি লে জারা। তিনি বান্ধবীর রোড ট্রিপের গল্প বলবে এই ছবি তবে শ্যুটিং শুরুর আগেই বিপত্তি। তিন তারকা অভিনেত্রী- প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও আলিয়াকে নিয়ে এই ছবি তৈরির কথা ছিল।

কিছুদিন আগেই জানা যায় যে এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার শোনা যাচ্ছে প্রিয়াঙ্কার পর ক্যাটরিনাও এই ছবি থেকে বেরিয়ে এলেন।

বলিউডে ‘দিল চাহতা হ্যায়’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো ছবি থাকলেও মেয়েদের নিয়ে কোনও রোড ট্রিপ বা বন্ধুত্ব উদযাপনের ছবি সেই অর্থে নেই। তাই ‘জি লে জারা’ ছবিটি ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে। ছবি ঘোষণার পরেও এই ছবির শ্যুটিং শুরু হয়নি। ইতিমধ্যেই তারিখ নিয়ে সমস্যা হওয়ায় ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্ল এই প্রজেক্ট থেকে সরার খবর প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে ক্যাটরিনা কাইফও নাকি এই ছবি ছেড়ে বেড়িয়ে গিয়েছেন।

প্রিয়াঙ্কার হাতে এখন হলিউডের একাধিক কাজ রয়েছে। সেই সব শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত নায়িকা। এমনকী তাঁর গোটা বছরের কোনও তারিখ ফাঁকা নেই তাই ২০২৩ সালে তিনি শ্যুটিংয়ের জন্য কোনও সময় দিতে পারবেন না। এরপরেই তিনি ফারহানকে ২০২৪ সালে এই ছবির শুটিং করার অনুরোধ করেন। প্রিয়াঙ্কার ফারহান এই প্রস্তাবে রাজি হলেও আলিয়ার সেক্ষেত্রে ডেট নিয়ে সমস্যা দেখা দেয়। আগামী বছর আলিয়ার হাতে দুটো বড় ছবির কাজ আছে। একদিকে তিনি রামায়ণের শুটিং করবেন তো অন্যদিকে রয়েছে ‘বৈজু বাওরা’। শ্যুটিংয়ের পাশাপাশি রয়েছে ছবির প্রচারও। তাই এই কারণে কোনওভাবেই ২০২৪ সালে আলিয়া সময় দিতে পারবেন না। তাই এই নানা সমস্যার জন্য ফারহান জানিয়ে দেন যে তিনি ততদিন অপেক্ষা করবেন যতক্ষণ না তিনি সবাইকে একসঙ্গে পাচ্ছেন। কিন্তু এর মাঝেই বদলে যায় সমীকরণ।

জানা যাচ্ছে, প্রিয়াঙ্কা বেরিয়ে যাওয়ার পরেই এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন ক্যাটরিনা কাইফ। তাই এই ছবির নির্মাতারা আপাতত প্রিয়াঙ্কা এবং ক্যাটরিনার জায়গায় এই ছবিতে অনুষ্কা শর্মা এবং কিয়ারা আডবানীকে কাস্ট করার কথা ভাবছেন। তবে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ