মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
বিনোদন

নতুন রূপে চমক দিলেন ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ঐন্দ্রিলা সেন নতুন রূপে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছেন ভক্তদের। তার নতুন লুক নিয়ে নেটিজেনরা এখন আলোচনায় রয়েছেন। ঐন্দ্রিলার পরনে তার নীল রঙের একটি ড্রেস। তার উপরে গোলাপি ফুল আঁকা। খোলা চুলে পোজ দিয়েছেন নায়িকা। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের ইনস্টাগ্রামে চোখ রাখলেই এ ছবিটাই সবার প্রথমে চোখে পড়বে। ভালোবেসে তার বোন এ ছবিটি তুলে দিয়েছেন।

কিন্তু তার ভক্তদের একাংশের মত, এত চিকন ঐন্দ্রিলাকে ঠিক যেন ভালো লাগে না দেখতে। গোলগাল ঐন্দ্রিলাই তাদের প্রিয়। শেষ কয়েক মাসে নিজেকে আদ্যোপান্ত বদলে ফেলেছেন নায়িকা।

তার লুক থেকে চেহারা— সব ক্ষেত্রেই এসেছে পরিবর্তন। বড় পর্দায় যখন তার যাত্রা শুরু হয় তখন তার বাড়তি ওজনের জন্য অনেক কটু কথা সহ্য করতে হয়েছে তাকে। এখন অবশ্য ওজন কমিয়ে তিনি একেবারে ছিপছিপে।

ভারতীয় একটি গণমাধ্যমে ঐন্দ্রিলা বললেন, ‘আমার চেহারা। আমায় কেমন দেখতে লাগবে সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি লোকের কথা শুনব কেন। সত্যি বলতে আমি এত মন্তব্য পড়িও না। বেশি গুরুত্ব দিলেই সমস্যা।’ নায়ক নায়িকাদের সব সময়ই কারও না কারও নজরে থাকেন। একটু এদিক ওদিক হলেই সমস্যা।

বর্তমানে চিকন হোক কিংবা মোটা সব কিছু নিয়েই সাধারণ মানুষের কিছু না কিছু মতামত থাকে। শুধু ঐন্দ্রিলা নন, এমন সমালোচনার মুখে বার বার পড়তে হয়েছে অনেককে। তবে ঐন্দ্রিলা কারো কথায় কোনো উত্তর দিতে রাজি নন।

সর্বশেষ পাওয়া সংবাদ