বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

আবারও মা হতে চলেছেন শুভশ্রী

বিনোদন ডেস্ক : আবার মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সে খবর। দাদা হচ্ছে ইউভান। কিছুদিন ধরেই টলি পাড়ায় জল্পনা চলছিল। অবশেষে সুখবর জানালেন তারকা দম্পতি নিজেরাই।

ইউভানের ছবি শেয়ার করে রাজ-শুভশ্রী লেখেন, ‘অবশেষে দাদা হচ্ছে ইউভান।’ আর সেই পোস্টের নিচেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। তিন বছরেই দাদা হতে চলেছে ছোট্ট ইউভান।

ইউভানের পরনে থাকা সাদা টি-শার্টে লেখা- ‘বিগ ব্রাদার’। খুশিতে লাফাচ্ছে ইউভান তা ছবিতেই স্পষ্ট। ক্যাপশনে লেখা, ‘প্রমোশন হল, দাদা হচ্ছে ইউভান।’ যদিও রাজ-শুভশ্রীর হাত ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না ছবিতে। মৌনী রায়, সৌমিতৃষা কুণ্ডু, শ্রাবন্তী সকলেই সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী ও রাজকে।

২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী৷ তার পর করোনা পরিস্থিতির সময়ে প্রথম বার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর ইউভানের জন্ম হয়। অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রির দায়িত্ব যেমন তাঁকে সামলাতে হয় তেমনই বাড়িতেও কিন্তু কম দায়িত্ব নেই তাঁর। শুভশ্রী গঙ্গোপাধ্যায় আসলেই যেন একাধারে ঘর বার সবই সামলাচ্ছেন। তারই মধ্যে এল সুখবর।

ছেলে-বর নিয়ে নায়িকার সুখের সংসার। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, “আমার ছেলে না হয় আড়াই বছরের বাচ্চা। কিন্তু আমার বর? দুজনের মধ্যে যদি রাজকে একটু কম নজর দিয়ে ফেলি তখন রাজ নিজেও যেন আড়াই বছরের বাচ্চা হয়ে যায়। দুজনেই সমান। কোনও বিভেদ নেই”। সূত্র-জিনিউজ।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত