বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

চলে গেলেন অস্কারজয়ী অভিনেতা অ্যালান আর্কিন

বিনোদন ডেস্ক : সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্কারজয়ী তারকা অ্যালান আর্কিন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯। বৃহস্পতিবার (২৯ জুন) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার (৩০ জুন) তার তিন পুত্র অ্যাডাম, ম্যাথিউ ও অ্যান্থনি পারিবারিক বিবৃতিতে এ সংবাদ নিশ্চিত করেছেন।

ওই বিবৃতিতে জানানো হয়, একজন শিল্পী এবং একজন মানুষ হিসেবে আমাদের বাবা অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। একজন যত্নশীল স্বামী, বাবা, দাদা হিসেবে তাকে সবসময় মনে পড়বে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

জানা গেছে, হলিউডের কালজয়ী অভিনেতাদের মধ্যে অন্যতম তারকা ছিলেন অ্যালান। তার দীর্ঘ ক্যারিয়ারে অস্কার, গোল্ডেন গ্লোব, ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মতো অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি।

১৯৩৪ সালের ২৬ মার্চ নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেছিলেন অ্যালান। মঞ্চ নাটক দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। পরে ১৯৬৩ সালে জোসেফ স্টেইনের ‘এন্টার লাফিং’ নাটকে ডেভিড কলোউইজ চরিত্রে প্রথম অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এমনকি এর জন্য টনি অ্যাওয়ার্ড পান তিনি।

খ্যাতিমান তারকা অ্যালানের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন শোবিজের সব তারকারা।

প্রসঙ্গত, অ্যালান আর্কিনের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে- ‘দ্য হার্ট ইজ আ লনলি হান্টার’, ‘দ্য রাশিয়ানস আর কামিং, দ্য রাশিয়ানস আর কামিং’, ‘ওয়েট আন্টিল ডার্ক’, ‘পপি’ ইত্যাদি। সূত্র : বিবিসি।

সর্বশেষ পাওয়া সংবাদ