বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

ঈদে ‘সইর্ষার ফুল’ মিউজিক ভিডিওতে চিত্রনায়িকা জাহারা মিতু

বিনোদন ডেস্ক : নতুন প্রজন্মের চিত্রনায়িকা জাহারা মিতু এবার ঈদে চলচ্চিত্রের পর্দায় না থাকলেও মিউজিক ভিডিওতে থাকছেন। ঈদে তিনি ‘সইর্ষার ফুল’ মিউজিক ভিডিওতে তার ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করবেন। গানের তালে তালে তার রূপের ঝলকে সবাইকে মাত করবেন।

আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিবের তত্ত্বাবধানে, সৈয়দ আশিক রহমান প্রযোজিত আরজু আহমেদের পরিচালনায় নির্মিত হয়েছে ‘সইর্ষার ফুল’শিরোনামের মিউজিক ভিডিওটি। মোফাসসল আলিফ এর কোরিওগ্রাফি করেছেন।

মিউজিক ভিডিওর গানটি লিখেছেন এ মিজান। শওকত আলী ইমনের সুরে আর গানটি গেয়েছেন চন্দ্র রায়।

বুধবার (২৮ জুন) বিকাল ৫টায় ঈদুল আজহা উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া নিবেদিত আরটিভি মিউজিকের প্রকাশিতব্য ভিডিওতে মিতুকে দেখা যাবে।

মিউজিক ভিডিওটি নিয়ে জাহারা মিতু বলেন, ‘ঈদে যেহেতু আমার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না, তাই সবার জন্য আমার পক্ষ থেকে এটি বিশেষ উপহার। আশা করছি সবার ঈদের আনন্দে এটি বাড়তি মাত্রা যোগ করবে।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে জাহারা মিতু শোবিজ দুনিয়া আসেন। এরপর ২০১৯ সালে শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু করেন। ২০২২ সালে তার অভিনীত সিনেমা ‘জয় বাংলা’মুক্তি পায়।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত