বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন শুভশ্রী

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। এ সুখবর জেনে ভক্তরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছে।

এই সুখবর তিনি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পুত্র সন্তান ইউভানের জন্ম দেন তিনি। তিন বছর পর আসতে চলেছে নতুন অতিথি।

২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী। তারপর করোনা পরিস্থিতির সময়ে প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন শুভশ্রী। তবে তা যে এমন সুখবরের পূর্বাভাস তা অনেকেই ধারণা করেননি। রাজ-শুভশ্রীর এখন ছেলেকে ঘিরেই সব কিছু, এ কথা বার বার বলে এসেছেন তারা। এবার পরিবারে যোগ হতে চলেছে নতুন সদস্য। সেই ঘোষণাও নায়িকা দিলেন অন্যভাবে।

শুভশ্রী এবং রাজের হাত ধরে লাফাচ্ছে তাদের তিন বছরের ছেলে। সেই ছবিতে শুধু দেখা যাচ্ছে তাদের হাত। ইউভানের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। পরনে সাদা টি-শার্ট। যেখানে লেখা ‘বড় দাদা’। এমন ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘ইউভান এবার বড় দাদায় উত্তীর্ণ হল।’

এই খবর প্রকাশ্যে আসা মাত্র নায়িকার ইনস্টাগ্রাম ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। মৌনি রায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একে একে সবাই ভালবাসা জানিয়েছেন। মৌনি লিখেছেন, ‘অনেক ভালবাসা খুদের জন্য। আমি যে তার প্রিয় মাসি হতে চলেছি, তা বলতে কোনো দ্বিধা নেই।’ অভিনেত্রী শ্রাবন্তী শুভেচ্ছা জানিয়েছেন। সৌমিতৃষা কুণ্ডু লিখেছেন, ‘হরে কৃষ্ণ।’

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত