মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
বিনোদন

‘টাইগার থ্রি’র সঙ্গে অ্যাভেঞ্জারসের যোগ!

বিনোদন ডেস্ক : ‘টাইগার জিন্দা হ্যায়’র ৬ বছর পর ফের সালমান-ক্যাটরিনার হাত ধরে ফিরছে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি টাইগার থ্রি। ছবিতে সালমান-ক্যাটরিনার সঙ্গে রয়েছেন ইমরান হাশমি। শুধু সালমান-ক্যাটরিনা, ইমরান হাশমি নয় ক্যামিও রোলে নজর কাড়বেন পাঠান শাহরুখ খানও। তবে এখানেই চমকের শেষ নয়, এই ছবির সঙ্গে যোগ রয়েছে অ্যাভেঞ্জারসেরও।

শাহরুখ খান অভিনীত পাঠানের অসাধারন সাফ্যলের পর যশ রাজ ফিল্মসের নতুন অ্যাকশন ছবি টাইগার-থ্রি। টাইগার জিন্দা হ্যায় ছবির ৬ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে ইন্ডিয়ান স্পাই টাইগার এবং আইএসআই এজেন্ট জোয়াকে। যে চরিত্রে অভিনয় করবেন সালমান-ক্যাটরিনা। অন্যদিকে এক ভয়ঙ্কর ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। ক্যামিও রোলে নজর কাড়বেন ‘পাঠান’ শাহরুখ খানও। দীর্ঘ প্রতীক্ষার পর দিওয়ালিতে বড়পর্দায় মুক্তি পাবে মণীশ শর্মা পরিচালিত ধুন্ধুমার অ্যাকশন ছবি টাইগার থ্রি’। সালমান,ক্যাটরিনা থেকে ইমরান হাসমি কিংবা শাহরুখ খান, ছবিতে থাকছে সব তারকার ধুন্ধুমার অ্যাকশন। জানেন কি টাইগার-থ্রি’র অ্যাকশন কো-অর্ডিনেশনের দায়িত্বে কে থাকছেন? মানুষটির নাম ক্রিস বার্নেশ। এর আগে ২০১৯ সালে অ্যাভেঞ্জার’স এন্ড গেমের কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলেছেন ক্রিস বার্নেশ।

এছারাও ডক্টর স্ট্রেঞ্জ,স্পাইডার ম্যান-ফার ফ্রম হোম, অ্যাভেঞ্জার্স-ইনফিনিটি ওয়ার সহ আই এম লেজেন্ড কিংবা জোকার-এর মতো আন্তর্জাতিক খ্যাত ছবির স্টান্ট দৃশ্যগুলি ক্রিস বার্নেশের তত্বাবধানেই হয়েছে। টাইগার থ্রি-র বাজেট প্রায় ৫০০কোটির মতো। ছবির সিংহভাগ খরচই অ্যাকশন দৃশ্যের জন্যই ব্যয় করেছেন পরিচালক মণীশ শর্মা। অ্যাকশনের পাশাপাশি দর্শকের নজর কাড়বে ছবির অসাধারণ ভিএফএক্স। ছবিটি এই দিওয়ালিতে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ছবিটি মোট দুটি ভাষায় মুক্তি পাবে- হিন্দি এবং তেলুগুতে। ছবিতে ধুন্ধুমার অ্যাকশনে দেখা যাবে বলিউড বাদশা এবং ভাইজানকে।

বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছেন ‘বিগ বস ওটিটি’র সঞ্চালনায়, যেটি এখন জিও সিনেমায় স্ট্রিমিং হচ্ছে। ২০১০ থেকে এখনও সালমান খান ‘বিগ বস’ সঞ্চালনা করে চলেছেন। তাঁর পরিচালিত এই শো বর্তমানে দর্শকদের মনে এক অন্য জায়গা করে নিয়েছে। তবে বিগ বস ওটিটির প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন করণ জোহর। এবছর তাঁকে সরিয়ে টেলিভিশনের পাশাপাশি ওটিটিরও দায়িত্ব বর্তেছে ভাইজানের কাঁধে। এখনও অবধি বাড়ির সদস্যদের একাহাতে ভালোই সামলাচ্ছেন সলমান খান। এখন বড়পর্দায় তাঁর অপেক্ষায় দিন গুনছে ফ্যানেরা। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ