বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

১০ বছর পর সিনেমার গানে বালাম, সঙ্গী কোনাল

বিনোদন ডেস্ক : প্রায় ১০ বছর পর প্লে-ব্যাকে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম। সুপারস্টার শাকিব খান অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘প্রিয়তমা’-তে এই শিল্পী কোনালের সঙ্গে গাইলেন।

যদিও প্লেব্যাক’র বিষয়টি নিশ্চিত করেননি বালাম কোনাল দুজনের কেউ। সূত্র জানায়, এ গানটি লিখেছেন গীতিকার আসিফ ইকবাল, সুর সংগীত আকাশের। গানের শিরোনাম ‘ও প্রিয়তমা’।

তবে দুজনেই তাদের পেজে নিজেদের ছবি শেয়ার করে রহস্য বাড়িয়েছেন! এর আগে শাকিবের ‘আমাদের ছোট সাহেব’ ছবিতে গেয়েছিলেন বালাম।

নেটিজেনরা বলছেন, ঈদে মুক্তি পেতে যাওয়া আলোচনার থাকা ‘প্রিয়তমা’ ছবির রোম্যান্টিক এ গানে কোনালের সঙ্গে বালামের দুর্দান্ত কামব্যাক হতে পারে! তবে বালাম-কোনাল এই দুই শিল্পী কেউই গানটি নিয়ে মুখ খোলেননি। তারা জানাচ্ছেন, সময় মতো সবকিছু জানাবেন।

এরইমধ্যে ‘প্রিয়তমা’ ১০০ হল নিশ্চিত করে ধরে রাখলো দর্শক আগ্রহের শীর্ষস্থান! ছবির পরিচালক হিমেল আশরাফ জানান, সোমবার দুপুর পর্যন্ত ১০০ এর বেশী হল চূড়ান্ত হয়েছে। এখনও ঈদের তিন দিন বাকি। হল আরও বাড়বে।

এই ১০০ হলের মধ্যে সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সগুলো রয়েছে উল্লেখ করে হিমেল আশরাফ বলেন, সিনেপ্লেক্সের সব শাখায় চলবে ‘প্রিয়তমা’। শ্যামলী বাদে সারাদেশে যত ভালো এবং বড় বড় সিনেমা হল (সিঙ্গেল স্ক্রিন) রয়েছে সবখানে চলবে ‘প্রিয়তমা’।

সর্বশেষ পাওয়া সংবাদ