মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
বিনোদন

নির্মলেন্দু গুণের কবিতা থেকে চলচ্চিত্রের গান

বিনোদন ডেস্ক: কবি নির্মলেন্দু গুণের ‘বাংলার মাটি বাংলার জল’ কাব্যগ্রন্থের ‘পুরো মানুষের গান’ কবিতা থেকে তৈরি হলো ‘নয়া মানুষ’ চলচ্চিত্রের ‘মানুষ’ শিরোনামের গান। বেলাল খানের সুর ও কণ্ঠে গানটির সঙ্গীত আয়োজন করেছেন শোভন রয়।

কবি নির্মলেন্দু গুণ গানটি নিয়ে বলেন, ‘এই কঠিন কবিতার বাণীকে সুরের শিকলে বাঁধা কঠিন। এই কঠিন কাজটি করার জন্য সুরকার, কণ্ঠশিল্পী ও চলচ্চিত্রটির নির্মাতাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। গানটি আমার খুবই ভালো লেগেছে।’

গানটির সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান বলেন, ‘কবিতাকে গানে রূপ দেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। তবে আমি খুব আনন্দিত এই কারণে যে, কবি নির্মলেন্দু গুণের কবিতা দিয়ে অদ্ভুত সুন্দর একটা সুর তৈরি করতে পেরেছি এবং আমি পুরোপুরি তৃপ্ত। আমার বিশ্বাস এই গানটি মানুষ অনেকদিন মনে রাখবে।’

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক দাদার সাথে কাজ করার সুবাদে কবি নির্মলেন্দু গুণ দাদার সাথে মেশার সুযোগ পাই। একদিন তাকে জানালাম আমার প্রথম চলচ্চিত্রের জন্য গানের কথা প্রয়োজন। বিষয়বস্তু জেনে দাদা ‘পুরো মানুষের গান’ কবিতাটি আমাকে দিয়ে বললেন, ‘প্রথম দুটি স্তবক থেকে গানটা করতে পারো, খুব ভালো হবে তোমার ছবির থিম সং।’ বর্তমান বাংলা সাহিত্যের প্রধান কবি যে ভালবাসা নয়া মানুষ চলচ্চিত্রকে দিলেন তা আমাদের টিমকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে।’

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজা’র চিত্রনাট্যে সোহেল রানা বয়াতির প্রথম চলচ্চিত্র নয়া মানুষের চিত্রধারণের কাজ শেষ হয়েছে। কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মানাধীন চলচ্চিত্রটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী ঊষসী।

সর্বশেষ পাওয়া সংবাদ