মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
বিনোদন

প্রথম ভারতীয় সিনেমার প্রিমিয়ার হবে আইফেল টাওয়ারে

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী জাহ্ণবী কাপুর ইতিহাস লিখতে চলেছেন। বরুণ-জাহ্ণবী এখন দিন গুনছেন তাঁদের আসন্ন ছবি ‘বাওয়াল’এর বিশ্বব্যাপী প্রিমিয়রের জন্য। তবে ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তোলার আগেই মাইলস্টোন তৈরি করতে চলেছে ‘বাওয়াল’।

প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ‘বাওয়াল’-এর স্ক্রিনিং হবে আইফেল টাওয়ারে ! এই ছবি দেখানো হবে সালে গুস্তাভ আইফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেপথ্যে রম-কমের গল্প বলবে ‘বাওয়াল’। দর্শকদের ভার্চুয়ালি নিয়ে যাওয়া হবে ইউরোপে।

পিংকভিলা এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, ‘প্রথম ভারতীয় ছবি হিসেবে বাওয়াল-এর প্রিমিয়র হবে আইফেল টাওয়ারে। প্রদর্শিত হবে অসাধারণ সালে গুস্তাভ আইফেলে। ব্যাকড্রপে থাকবে প্যারিস শহরের অসাধারণ প্যানোরামিক ভিউ। বরুণ, জাহ্ণবী, সাজিদ ও নীতেশ প্রিমিয়রে হাজির থাকবেন। ফরাসি প্রতিনিধিদের সঙ্গেও হাজির থাকবেন চলচ্চিত্র উৎসাহীরাও।’ নীতেশ তিওয়ারির পরিচালনায় নাদিদওয়ালা গ্র্যান্ডসন্স এই ছবির প্রযোজনায়। ২০২০ সালে ওয়াল’-এর ঘোষণা করা হয়েছিল। প্রোডাকশনের কাজ শেষ হয়ে গিয়েছিল গতবছর জুলাইয়ে।

জাহ্ণবীকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে গতবছর। ‘মিলি’ ও ‘গুডলাক জেরি’তে অভিনয় করেছিলেন শ্রীদেবী কন্যা। এরপর জাহ্ণবীকে দেখা যাবে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে। টলিউডেও ডেবিউ করবেন জাহ্ণবী। এনটিআর জুনিয়রের সঙ্গে ‘দেবারা’তে অভিনয় করবেন তিনি। বরুণকে শেষবার সিলভার স্ক্রিনে দেখা গিয়েছে ‘ভেড়িয়া’র হাত ধরে। এবার বরুণকে দেখা যাবে আমেরিকান স্পাই থ্রিলার ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে। বরুণের সঙ্গে পর্দায় দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ