মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
বিনোদন

আনকাট ছাড়পত্র পেল শাকিবের ‘প্রিয়তমা’

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এরইমধ্যে ঢালিউড কিং এর ফার্স্টলুক প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে। তবে এতদিন পর্যন্ত সেন্সরবোর্ডের কাছে জমা ছিল ‘প্রিয়তমা’। অবশেষে আনকাট ছাড়পত্র পেল সিনেমাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক হিমেল আশরাফ।

‘প্রিয়তমা’র ফার্স্টলুক প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই শাকিবের প্রশংসায় মেতে উঠে। সেই সাড়িতে ছিলেন তার সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।

ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

আরও পড়ুন:

নতুন লুকে চমকে দিলেন শাকিব খান

এক ফ্রেমে অর্ণব-অরিজিৎ, চমকের অপেক্ষায় ভক্তরা

সরকারি অনুদান পাচ্ছে যে ২৮ চলচ্চিত্র

সর্বশেষ পাওয়া সংবাদ