বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

এক ফ্রেমে অর্ণব-অরিজিৎ, চমকের অপেক্ষায় ভক্তরা

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় শিল্পী অর্ণবের সঙ্গে সাক্ষাৎ হয় ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর। জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে গিয়েছিলেন অর্ণব। সেখানেই একসঙ্গে ফ্রেমবন্দি হন দুই তারকা। ভারতে যেমন অরিজিতের চাহিদা তুঙ্গে সেরকমই বাংলাদেশেও তিনি জনপ্রিয়। অন্যদিকে অর্ণবও দুই বাংলাতে বিপুল জনপ্রিয়। এবার এই দুই শিল্পীকে একসঙ্গে দেখে আশায় বুক বেঁধেছে গানপ্রেমীরা।

জনপ্রিয় শিল্পী অর্ণব সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে অরিজিতের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এত দিন পর দেখা৷ একটা দারুণ সময় উপহার দেওয়ার জন্য অরিজিৎ, তোমাকে ধন্যবাদ৷ গত সন্ধ্যাটা অসাধারণ কেটেছে৷ ইচ্ছা করছিল তোমার সঙ্গে আরও কিছুটা সময় থাকার৷ কী মজাদার সব খাবার। আর তোমার সঙ্গে দেখা হওয়াটা একটা উপহারের মতো। খুব শীঘ্রই গানটা পাঠাচ্ছি।’ অর্ণবের এই লেখাতেই নানান জল্পনা।

তবে দুই বাংলার দুই তারকাকে একসঙ্গে দেখে আনন্দিত ফ্যানেরা। অনেকেই তাঁদের এক সঙ্গে গানের অনুরোধ করেছেন কেউ কেউ আবার তাঁদের একসঙ্গে দেখেই খুশি। এক নেটিজেন লেখেন, ‘দুই বাংলার দুই রত্ন’। আরেক নেটিজেন লেখেন, ‘দুই প্রিয় শিল্পী এক ফ্রেমে! এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে!’ অন্য এক নেটিজেন লেখেন, ‘বাংলার দুই গুরু’। এক নেটিজেন লেখেন ‘দুজনকে একসঙ্গে দেখতে চাই কোক স্টুডিয়োতে’। তবে সত্যিই কি একসঙ্গে দেখা যাবে তাঁদের কোনও গানে, বাড়ছে জল্পনা। কিছুদিন আগে রূপম ইসলামের সঙ্গেও একটি ছবি পোস্ট করে অরিজিৎ জানিয়েছিলেন যে, রূপমের সঙ্গে একটি গান গাইবেন তিনি।

প্রসঙ্গত, জুন মাসের শুরুতেই লোকসংগীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় সুযোগ পেয়েছিলেন অরিজিতের সঙ্গে দেখা করবার। শান্তিনিকেতনের মেয়ে পৌষালী। রবি ঠাকুরের শান্তিনিকেতনেই পড়াশোনা করেছেন গায়িকা। অরিজিৎ তাঁকে জানান, ‘ছেলেদের ভবিষ্যতে শান্তিনিকেতনে পড়ানোর ইচ্ছে রয়েছে।

শান্তিনিকেতন কি খুব ভালো? ভবিষ্যতে ছেলেদের ওখানে ভর্তি করতে চাইলে সাহায্য করবে? অরিজিতের কথায় মুগ্ধ পৌষালী এক সাক্ষাৎকারে জানান, ‘আমি ওঁনাকে একবাক্যে বলেছি নিশ্চয়, ওটা তো আমার জায়গা, সবরকম সাহায্য করব’। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

নতুন লুকে চমকে দিলেন শাকিব খান

আসছে স্কুইড গেম সিজন-২

সর্বশেষ পাওয়া সংবাদ