মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
advertisement
বিনোদন

অভিনেত্রী সুজাতাকে জমিসহ দোতলা বাড়ি দিল জেলা প্রশাসন

বিনোদন ডেস্ক : একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী সুজাতা আজিমকে থাকার জন্য ঢাকায় জমি একটি দুতলা বাড়ি দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। শতাধিক চলচ্চিত্রের এই অভিনেত্রী একাধারে পরিচালক এবং প্রযোজকও। কিন্তু রাজধানীতে ছিল না তার স্থায়ী বাড়ি। রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় ভাড়া বাসায় ছিলেন সুজাতা।

সম্প্রতি ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে আবাসনের ব্যবস্থা করতে অনুরোধ করেন। সেই পরিপ্রেক্ষিতে তাকে পুরান ঢাকার ওয়ারীতে থাকার জন্য জমিসহ একটি বাড়ি দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এই অর্পিত সম্পত্তি মঙ্গলবার (১৩ জুন) সুজাতাকে বুঝিয়ে দেয়া হয়েছে। নিয়মিত লিজ ফি পরিশোধের শর্তে তিনি এখানে থাকবেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার একটি ভাড়া বাসায় আর্থিক অসচ্ছলতার সঙ্গে দিনযাপন করছিলেন সুজাতা। বিষয়টি ঢাকার জেলা প্রশাসনের নজরে এলে তার আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরে ওয়ারীর লালচান মকিম লেনের এই অর্পিত সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসন। এখানেই সপরিবার এই অভিনয়শিল্পীর থাকার ব্যবস্থা করা হয়।

image-31

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘দুই-এক মাস আগে উনি (সুজাতা) আমার অফিসে এসেছিলেন। বললেন, “আমি ভাড়া বাড়িতে থাকি। বাসাভাড়া অনেক বেশি। পরিশোধ করতে পারি না। এখন আয়–রোজগারও নেই। আপনি যদি আমার জন্য একটা আবাসনের ব্যবস্থা করতে পারেন, এই বয়সে একটু নির্ঝঞ্ঝাট থাকতে পারতাম আরকি। আমার সন্তানও উপার্জন করতে পারে না। আমিই একমাত্র উপার্জনকারী মানুষ, আজিম সাহেবও মারা গেছেন।”’

আরও বলেন, ‘তিনি (সুজাতা) আমাদের দেশের চলচ্চিত্রের স্বনামধন্য শিল্পী। বয়সের ভারে এখন চলাচলে অক্ষম। সবকিছু শোনার পর আমরা কথা দিয়েছিলাম যে তাঁর জন্য আবাসনের একটা ব্যবস্থা করব। তারই ধারাবাহিকতায় আমরা একটা অর্পিত সম্পত্তি, একটা দোতলা বাড়ি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে উদ্ধার করি। ওয়ারীর লালচান মকিম লেনের এই বাড়ি আজ আমরা তাঁকে বুঝিয়ে দিয়েছি। বাৎসরিক নামমাত্র মূল্য তাঁকে পরিশোধ করতে হবে, লিজ মানি। তিনি এখন নিজের মতো করে বাড়িটি গুছিয়ে নেবেন। আগামী মাস থেকে তিনি তাঁর মতো করে সেই বাড়িতে থাকা শুরু করতে পারবেন।’

ঢাকা জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সুজাতাকে দেওয়া বাড়িটি তিন কাঠা আয়তনের। দোতলা এই বাড়ির একটা ফ্লোর চাইলে তিনি ভাড়াও দিতে পারবেন। নিচতলায় একটা দোকানও আছে, চাইলে সেটাও ভাড়া দিতে পারবেন। পুরো বাড়িটির জন্য সুজাতাকে বাৎসরিক এক লাখ টাকার মতো ভাড়া পরিশোধ করতে হবে। যত দিন পর্যন্ত লিজ মানি নবায়ন করবেন, তত দিন থাকতে পারবেন। তাঁর পরিবারও থাকতে পারবে।

ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, জেলা প্রশাসন সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছে। জেলায় সব অবৈধ দখলে থাকা অর্পিত সম্পত্তি উদ্ধারে প্রশাসন কাজ করছে। আমরা এসব উদ্ধার হওয়া সম্পত্তি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে ব্যবহারের জন্য দেব।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি শাখা ও কোর্ট অব ওয়ার্ডস) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও অভিনেত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সুজাতা আজিম শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য ২০২১ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

সর্বশেষ পাওয়া সংবাদ