বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

অ্যাম্বারের দেয়া অর্থ দান করে দিলেন জনি ডেপ

বিনোদন ডেস্ক : প্রাক্তন স্বামী হলিউড তারকা জনি ডেপের মানহানির মামলায় হেরে এক মিলিয়ন ডলার জরিমানা দিলেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। অ্যাম্বারের থেকে পাওয়া পুরো অর্থ নিজের কাছে না রেখে দাতব্য সংস্থায় দান করেছেন জনি ডেপ।

অ্যাম্বারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন আদালত। এক বছর পর সেই অর্থ দিলেন অভিনেত্রী। জানা গেছে, এক মিলিয়ন জোগাড় করতে বীমা কোম্পানির সহায়তা নিতে হয়েছে অ্যাম্বারকে।

মামলার নিষ্পত্তির জন্য ১৫ মিলিয়ন ডলার দিতে বলা হয়েছিল অ্যাম্বারকে, যার মধ্যে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে। বাকিটা শাস্তিমূলক। এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন অভিনেত্রী। মীমাংসার মাধ্যমে অ্যাম্বার ডেপকে ১ মিলিয়ন ডলার দিয়েছেন।

জনি-অ্যাম্বারের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। এরপর থেকেই আদালতে তারা একে অন্যের প্রতি অভিযোগ করেছেন। প্রথমে অ্যাম্বার জনির বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। এরপর জনিও উল্টো মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন দিতে হলো অ্যাম্বারকে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন:

৫০ বছর বয়সে ফের বাবা হলেন প্রভুদেবা

প্রকাশ্যে রণবীরের ‘অ্যানিমেল’-এর ঝলক

তামিল সিনেমার গানে এআর রহমানের মেয়ে খাতিজা

সর্বশেষ পাওয়া সংবাদ