সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনা হবে: সেতুমন্ত্রী টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা
advertisement
বিনোদন

ছিঁড়ে ফেললো শাহরুখ-দীপিকার পোস্টার, গুড়িয়ে দিল কাটআউট!

বিনোদন ডেস্ক : বেশরম রং -গানটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক দানা বাঁধে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের পাঠান নিয়ে। গানে গেরুয়া বিকিনি পরেছেন নায়িকা। আর তাতেই নাকি ক্ষুণ্ণ হয়েছে হিন্দুত্ববাদীদের ভাবাবেগ। এমনকী ‘পাঠান’ ছবিকে অশ্লীল বলেই দাগিয়ে দিয়েছেন দেশের একাংশের হিন্দুত্ববাদী সংগঠন। এখানেই শেষ ওঠে কিং খানের এই ছবি বয়কটের দাবিও ওঠে। এবার গুজরাতে বজরং দলের রোষের মুখে পাঠান। যদিও পাঠান মুক্তি পেতে চলেছে ২৫ জানুয়ারি।

আহমেদাবাদের এক মলে প্রচারের জন্য লাগানো হয়েছিল শাহরুখ-দীপিকার পোস্টার, কাটআউট। সেখানে গিয়েই তাণ্ডব চালালো হিন্দুত্ববাদী দল। ভেঙে গুড়িয়ে দেওয়া হল কাটআউট, ছিঁড়ে ফেলা হল পোস্টার। পাঠানের পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি তারা প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ারও হুঁশিয়ারি দেন। এর আগে বহু জায়গায় এই গানের প্রতিবাদে সভা আয়োজিত হয়েছে। এমনকি ছবির নায়ক শাহরুখের কুশপুতুলও পোড়ানো হয়েছে।

image-35

বজরং দলের কর্মীদের একটা ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা ঢুকে পড়ে আহমেদাবাদের একটি মলে। সেখানে থাকা মাল্টিপ্লেক্সে পাঠান-এর পোস্টার ও হোর্ডিং উপড়ে ফেলে।বিক্ষোভকারীরা ক্রমাগত জয় শ্রী রাম স্লোগান দিচ্ছিল। পা দিয়ে পিষে দিতে থাকে শাহরুখ-দীপিকার কাটআউট।

image-37

প্রসঙ্গত, এই বছরটা শাহরুখের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ বছর। দীর্ঘ ৪ বছর বড়পর্দায় আসতে চলেছে তাঁর ছবি। ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। আপাতত তাঁর ফ্যানেরা রয়েছে ‘পাঠান’এর অপেক্ষায়। আগামী ১২ জানুয়ারি আসছে পাঠানের ট্রেলার। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ