শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

তামিল সিনেমার গানে এআর রহমানের মেয়ে খাতিজা

বিনোদন ডেস্ক : অস্কারবিজয়ী সুরকার ও সংগীতজ্ঞ হিসেবে এতদিন পরিচিত ছিলেন এআর রহমানের মেয়ে খাতিজা রহামান। এবার বাবার পথ ধরেই হাঁটছেন তিনি। এআর রহমানের কন্যা খাতিজা সুর দিতে যাচ্ছেন একটি তামিল সিনেমার গানে।

এআর রহমান কন্যা খাতিজা রহমান যে সিনেমার গানে সুর দিতে যাচ্ছেন তার নাম ‘মিনমিনি’। এটি নির্মাণ করছেন হলিথা শামিম। এখন সুর দেওয়ার কাজ চলছে। পরিচালক নিজেই খাতিজার প্রতিভায় মুগ্ধ হয়ে রেকর্ডিং স্টুডিও থেকে ছবি টুইটারে প্রকাশ করেছেন।

এতদিন খাতিজা শুধু গান গাওয়াতেই নিমগ্ন ছিলেন। সুর করেও যে এত আনন্দ, তা এই প্রথম বুঝতে পারছেন। খাতিজার ক্যারিয়ারের নতুন অভিজ্ঞতার কথা জানিয়ে ‘মিনমিনি’র পরিচালক লিখেছেন, খুব খুব ভালো লাগছে খাতিজার মতো একজন অসাধারণ প্রতিভাধর শিল্পীর সঙ্গে কাজ করতে। এত সুন্দর কণ্ঠ যার, তিনি এত অসাধারণ সুরও করতে পারেন! দুর্দান্ত কিছু গান আসছে, এটুকুই বলতে পারি।

হলিথার সেই পোস্টে অনেক মানুষ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রহমান কন্যাকে। এক অনুরাগী মন্তব্য করেছেন, কী দারুণ ব্যাপার! খাতিজার গানের ভক্ত ছিলাম। এবার কম্পোজিশনও শুনতে পাব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে খাতিজা বলেন, গত বছরও জানতাম না সুরকার হিসেবে কাজ করব। বরং গাওয়ার পাশাপাশি ভাবছিলাম আর কী কী করা যায়! সে সময় ঘটনাচক্রে এক নারী পরিচালকের সঙ্গে কাজের প্রস্তাব আসে। তখন ভাবলাম তা হলে হলিথা ম্যামকেও বলি! তিনি সুরকার খুঁজছিলেন। যদি এখনো প্রয়োজন থাকে, আমি সুর করতে পারি।

খাতিজা বলতেই লুফে নেন হলিথা। জানান রহমান কন্যার কণ্ঠের ভক্ত তিনিও। খাতিজার চিন্তাভাবনার উপরেও আস্থা ছিল হলিথার। তাই নতুন ধরনের গান পেতে যাচ্ছে তামিল সিনেমা। চলতি বছরের শেষ দিকেই মুক্তি পাবে ‘মিনমিনি’, যা দিয়ে সিনেমার জগতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে খাতিজা।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত