বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

সেন্সর ছাড়পত্র পেল রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’

বিনোদন ডেস্ক : পরিচালক রাশিদ পলাশের নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান আজ-কালের ভেতর ছবিটির সেন্সর সার্টিফিকেট হাতে পাবেন। ঈদের পর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। এ প্রসঙ্গে রাশিদ পালাশ বলেন, ‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের ছবিটা মুক্তি দিতে চাই না। তাই ঈদের পর ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই আমরা। খুব শিগগিরই ছবিটি রিলিজ ডেট ঘোষণা করা হবে।’

পোস্টার রিলিজের মাধ্যমেই আজ ইন্টারন্যাশনালের এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দ্বীপ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।

রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকশনে ছবিটির শুটিং হয়। ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।

সর্বশেষ পাওয়া সংবাদ