শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

বরেণ্য চলচ্চিত্রকার বাদল রহমানের স্মরণ সভা আজ সন্ধ্যায় কাঁটাবনের পাঠক সমাবেশে

জাকির হোসেন আজাদী: মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার, বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা ব‍্যক্তিত্ব বাদল রহমানের ১৩তম প্রয়াণ দিবস উপলক্ষে বাদল রহমান স্মরণ সভা ও ‘মুখোমুখি বাদল রহমান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ (১১ জুন ২০২৩) রোজ রবিবার, সন্ধ্যা ৬টায় কাঁটাবনের পাঠক সমাবেশে অনুষ্ঠিত হবে।

বাদল রহমান বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের নির্মাতা, চলচ্চিত্র বিষয়ক গ্রন্থের লেখক ও চলচ্চিত্র শিক্ষক ছিলেন। গত শতাব্দীর ষাটের দশকের উত্তাল রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন কখনও কর্মী, কখনও সম্মুখ সারির সাংস্কৃতিক নেতা ও সংগঠক। চলচ্চিত্র শিক্ষক হিসেবে চলচ্চিত্রকার বাদল রহমান বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার প্রসারে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি আজীবন দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নেতৃত্বের ভূমিকায়।

Imported from WordPress: image-19.png

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রত‍্যেক বছরের মত এবছরও চলচ্চিত্রকার বাদল রহমানকে স্মরণ করে আয়োজন করেছে বাদল রহমান স্মরণ অনুষ্ঠান। এ বছর বাদল রহমান স্মরণ আয়োজনে ‘মুখোমুখি বাদল রহমান’ গ্রন্থের পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সংগঠক বেলায়াত হোসেন মামুনের সাক্ষাৎকারগ্রন্থ ‘মুখোমুখি বাদল রহমান’।

গ্রন্থটিতে চলচ্চিত্রকার বাদল রহমানের সাথে বেলায়াত হোসেন মামুনের কথোপকথনে উঠে এসেছে বাদল রহমানের জীবন এবং বাংলাদেশের পঞ্চাশ, ষাট, সত্তরের দশকের উত্তাল সময়। যে সময়ে গঠিত হয়েছে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্ত হয়েছে দেশ। এই গ্রন্থে মুক্তিযুদ্ধ, চলচ্চিত্র ও সংস্কৃতির রাজনৈতিক বিচারের প্রশ্নে চলচ্চিত্রকার বাদল রহমান ব্যক্তিক ইতিহাসের ঘটনাক্রম থেকে জাতীয় ইতিহাস উন্মোচন করেছেন। আর এই গ্রন্থের পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান আজ হতে চলেছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে ‘মুখোমুখি বাদল রহমান’ গ্রন্থের পাঠ-আলোচনা করবেন চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, চলচ্চিত্র শিক্ষক ও সম্পাদক জুনায়েদ হালিম, ঢাকা ডক ল্যাবের পরিচালক ও চলচ্চিত্র প্রাবন্ধিক তারেক আহমেদ এবং চলচ্চিত্র সংসদকর্মী ও সংগঠক বিপ্লব মোস্তাফিজ। আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি, চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। আলোচনা সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত