বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

বিচ্ছেদের পথে নেহা-রোহনপ্রীত?

বিনোদন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রি। এই সপ্তাহের শুরুতেই নিজের ৩৫তম জন্মদিন পালন করলেন নেহা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন গায়িকা। নেহা জানিয়েছেন, জন্মদিনটা তিনি কাটান তাঁর বাবা-মা, বান্ধবী ও বোন সোনু কক্করের সঙ্গে। তবে কোথায় রোহনপ্রীত? নেহার ছবিতে বা পোস্টে কোথাও রোহনপ্রীতকে দেখা যায়নি।

নেহার প্রথম পোস্টে বাবা-মায়ের সঙ্গে জন্মদিন পালন করতে দেখা যায় গায়িকাকে। ‘এই ভাবেই আমার জন্মদিনের শুরু। মধ্যরাত ১২ টায়’, ক্যাপশনে লেখেন গায়িকা। পাশাপাশি নিজের বাড়িতেও জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেন গায়িকা। আরেকটি পোস্টে নেহাকে দেখা যায় তাঁর বন্ধুদের সঙ্গে। নেহাকে তাঁর বন্ধুদের সঙ্গে পোজ দিতে দেখা গেছে এবং তিনি জানিয়েছেন যে তাঁরা স্ন্যাক্স, স্যান্ডউইচ এবং অবশ্যই চায়ের সঙ্গে একটি টি-পার্টি করেছিলেন।

তিনি বলেন, “আমার জন্মদিনের শুরুটা খুব ভালো হয়েছে। আমি খুব খুশি হয়েছি।” অন্য একটি ছবিতে নেহা লেখেন, ‘এবার জন্মদিনে আমার বাড়িতে চায়ের পার্টি….কী দারুণ দিন’। একদিকে নেহা যেমন জন্মদিন কাটালেন বন্ধু ও পরিবারের সঙ্গে, সেরকমই জন্মদিনে দেখা নেই রোহনপ্রীতের। রোহনপ্রীত নেহাকে শুভেচ্ছা জানিয়ে জন্মদিনের কোনও পোস্টও শেয়ার করেননি। এই কারণেই নেহার ভক্তরা, অনেকে নেহাকে রোহনপ্রীতের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করেছেন। তাহলে কী সত্যিই বিচ্ছেদের পথে নেহা রোহনপ্রীত?

কোথায় রোহনপ্রীত? এই প্রশ্নেই সরগরম নেটপাড়া। কারণ জন্মদিন শুধু নয়, সমস্ত অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায় নেহা ও রোহনপ্রীতকে। একসঙ্গেই তাঁরা সেলিব্রেট করেন জীবনের ছোট বড় সব উৎসব অনুষ্ঠান। এক ভক্ত রোহনপ্রীতকে প্রশ্ন করেন, ‘আপনি কি নেহার জন্মদিন ভুলে গেছেন? কারণ ওঁর জন্মদিনে একটাও পোস্ট করেননি।’ কেউ আবার লিখেছেন, ‘আপনাদের মধ্যে সব ঠিক আছে তো?’

চন্ডীগড়ে প্রথমবার একে অপরকে দেখেছিলেন রোহনপ্রীত ও নেহা। একটি রিয়ালিটি শো জিতেছিলেন সংগীতশিল্পী রোহনপ্রীত, সেই শোয়ের বিচারকের আসনে ছিলেন নেহা। প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়েছিলেন। এরপর ২০২০ সালের ২৪ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন সংগীত জগতের দুই তারকা। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন, সম্প্রতি নেহার জন্মদিনে তাঁর অনুপস্থিতি এই জল্পনাকেই উসকে দিল ফের। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

‘তাকদীর’ রিমেক হচ্ছে তেলুগুতে

বিদ্যুৎ নিয়ে সংসদে বক্তব্য, যে ব্যাখ্যা দিলেন মমতাজ

২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি

সর্বশেষ পাওয়া সংবাদ