বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

‘তাকদীর’ রিমেক হচ্ছে তেলুগুতে

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজগুলোর মধ্যে অন্যতম ‘তাকদীর’। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘তাকদীর’ বেশ সাড়া জাগিয়েছিল। মুক্তির পরপরই চঞ্চল চৌধুরীর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল।

সিরিজটি এবার আসছে তেলুগু রিমেক হয়ে! এমন ঘোষণা দিল ‘তাকদীর’ এর প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

সম্প্রতি এসভিএফ এর টুইটার, ফেসবুকে এমন ঘোষণা দেয়া হয়। জানানো হয়, বাংলা ভাষার কন্টেন্ট নিয়ে প্রতিষ্ঠানটি পা রাখছে তেলুগু ইন্ডাস্ট্রিতে। আর প্রথম কন্টেন্ট হিসেবে তারা বেছে নিয়েছে তাকদীরকে। যদিও পোস্টে তাকদীরের নাম নেয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে হইচইয়ের অফিশিয়াল টুইটার থেকে জানানো হয়, তাকদীর থেকেই রিমেক হচ্ছে তেলুগু সিরিজটি।

হইচই জানায়, ‘তাকদীর এবার আসছে অন্য ভাষায়, অন্য স্বাদে। এটা আমাদের জন্য গর্বের যে তাকদীর তেলুগুতে রিমেক করা হলো।’

জানা গেছে, তেলুগু সিরিজটির নাম ‘দায়া’। প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি তেলুগুলো ভার্সনের দুটি পোস্টারও শেয়ার করেছেন। যেখানে তাকদীর এর মতোই দেখা গেছে লাশবাহী ফ্রিজার ভ্যান। দেখা গেছে চালককেও! বুঝতে বাকি থাকে না, চঞ্চল চৌধুরীর চরিত্রটি তেলুগুতে রূপদান করেছেন জেডি চক্রবর্তী। যিনি রাম গোপাল ভার্মার কালজয়ী সিনেমা ‘সত্য’র জন্য বিশেষ সমাদৃত। আর সিরিজটি পরিচালনা করেছেন পবন সাদিনেনি।

তেলুগু ‘দায়া’ সিরিজে জেডি চক্রবর্তী ছাড়া আরও অভিনয় করেছেন এশা রেব্বা, রেমিয়া নাম্বিশান, কামাল কামারাজু, জোশ রবি ও পৃথ্বীরাজ। শোনা যাচ্ছে, জুলাইয়ের ১৪ তারিখে সিরিজটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

আরও পড়ুন:

আসছে ‘বস থ্রি’

বিদ্যুৎ নিয়ে সংসদে বক্তব্য, যে ব্যাখ্যা দিলেন মমতাজ

২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি

সর্বশেষ পাওয়া সংবাদ