শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

আসছে ‘বস থ্রি’

বিনোদন ডেস্ক : প্রথমবার হিন্দি ভাষায় ছবি রিলিজ করে শোরগোল ফেলেছিলেন সুপারস্টার জিৎ। একই সঙ্গে সারা ভারতে হিন্দি ও বাংলায় মুক্তি পায় তাঁর ছবি ‘চেঙ্গিজ’। ভালোই ব্যবসা করেছিল সেই ছবি। তবে আগামী কোন ছবির পরিকল্পনা করছেন অভিনেতা, তা নিয়েই হইচই টলিপাড়ায়। শোনা যাচ্ছে তাঁর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বস’-এর আগামী ছবির পরিকল্পনা করছেন অভিনেতা। বাবা যাদবের পরিচালনায় ফের এই ছবির ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছেন তিনি।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘বস’। বক্স অফিসে তুমুল ব্যবসা করে ‘বস: বর্ন টু রুল’। এই ছবিকে ফ্র্যাঞ্চাইজি করার পরিকল্পনা করেন প্রযোজক জিৎ। এই ‘বস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জিৎকে, তাঁর নায়িকার চরিত্রে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দীর্ঘ ৪ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’। সেখানেও মুখ্য ভূমিকায় ছিলেন জিৎ-শুভশ্রী। তবে তাঁদের সঙ্গে এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যায় ইন্দ্রনীল সেনগুপ্ত ও নুসরাত ফারিয়াকে। মাঝে কেটে গেছে ৬ বছর , শোনা যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির পরিকল্পনা করছেন জিৎ।

তবে বস থ্রি আসতে সময় বাকি ঢের কারণ বাবা যাদব ইতোমধ্যে আরেক ছবির পরিকল্পনায় রয়েছেন। যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে নিয়ে একটি ছবির পরিকল্পনা রয়েছে তাঁর। তবে নুসরাত নাকি জিৎ, কার ছবি আগে বানাবেন তা নিয়ে রয়েছে ধন্দ। টলিউডের পাশাপাশি বলিউডে কাজ করছেন যশ। অন্যদিকে চেঙ্গিজের পর কোন ছবির ঘোষণা করবেন জিৎ, তার অপেক্ষায় রয়েছে সকলেই।

চেঙ্গিজ মুক্তির আগেই বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দারের সঙ্গে ‘মানুষ’ ছবির ঘোষণা করেছেন জিৎ। পাশাপাশি সৌভিক কুন্ডুর পরিচালনায় ‘বুমেরাং’ নামক একটি ছবিরও ঘোষণা করেছেন তিনি। একটি অ্যাকশন ছবি অন্য আরেকটি কমেডি ছবি বলেই জানা যায়। তবে শোনা যাচ্ছে তাঁর আগেই বস থ্রিয়ের শ্যুট করবেন জিৎ। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

বিদ্যুৎ নিয়ে সংসদে বক্তব্য, যে ব্যাখ্যা দিলেন মমতাজ

২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি

পাকিস্তানে সেরা সুন্দরীর মুকুট জিতলেন ঝিনাইদহের মেয়ে

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত