সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি

বিনোদন ডেস্ক : অভিনেতা স্বামী শরিফুল রাজকে ‘ফেক’ মানুষ মন্তব্য করে তাঁর সঙ্গে আর সংসার করতে চান না চিত্রনায়িকা পরীমণি।

সোমবার (৫ জুন) রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে নায়িকার ভাষ্য, ‘আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক। সত্যি চাই না আমি, রাজের স্ত্রী হয়ে থাকতে। এখন রাজ্যের মা আমার কাছে কমফোর্টেবল অনেক এবং অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।’

দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘আমি আর বসতে চাই না। যদি হতোই তাহলে অনেক আগেই হতো।’

এদিকে, পরীমণির প্রতি ‘ভালোবাসা’ জানিয়ে চিত্রনায়ক শরিফুল রাজ বলেছেন, আপাতত তিনি ‘অফিসিয়াল ডিভোর্সের’ পথে না হাঁটলেও সংসারে আর ফিরবেন না।

‘দামাল’ সিনেমা মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমণি। সেখান থেকে দাম্পত্য জীবনের অবনতি হয়েছে রাজ-পরীর।

এর আগে ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়। এতে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। ওই ভিডিও কে পোস্ট করেছেন জানা যায়নি। তবে ওই ভিডিওর সূত্র ধরেই রাজ-পরীর সংসারে আলাদা থাকার খবর প্রকাশ্যে আসে।

আরও পড়ুন:

পাকিস্তানে সেরা সুন্দরীর মুকুট জিতলেন ঝিনাইদহের মেয়ে

প্রধানমন্ত্রী চাইলে অবশ্যই নির্বাচন করবো: ফেরদৌস

রাজের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে, বললেন পরীমণি

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার