মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
বিনোদন

ভিন্ন লুকে নতুন সিনেমার প্রচারে সারা

বিনোদন ডেস্ক : বলিউডের নবাব কন্যা খ্যাত সারা আলি খান এখন কলকাতা ভ্রমণে মজেছেন। তবে শুধু ঘোরার জন্য নয়, তিনি এসেছেন তার নতুন সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’র প্রচারে। যখন সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে তখন থেকেই অভিনেত্রী বিভিন্ন জায়গায় এর প্রচারে বেড়িয়ে পড়েছেন।

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া থেকে জানা যায়, তিনি ঘুরতে খুবই ভালোবাসেন। সেখানে তাকে প্রায় এক ট্যুর গাইডের ভূমিকায় দেখা যায়। এমনকি অভিনয়ের পাশপাশি তিনি ছন্দ মিলিয়ে কথা বলতেও পারদর্শী।

যে কোনো ভিডিও বা স্টোরির শুরুতেই শোনা যায় ‘নমস্তে দশর্কও’। ভিক্টোরিয়ার কাছে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী সারা। সেখান থেকে এবার শোনা গেল ‘নমষ্কার বন্ধুরা’। এমনকি অভিনেত্রী স্পষ্ট বাংলা বলে ভক্তদের অবাক করে দিয়েছেন।

শনিবার (২৭ মে) ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে অভিনেত্রী তার নতুন সিনেমার গান গায়ক হিমেশ রেশামিয়ার ‘বেবি তুঝে পাপ লাগেগা’ প্রচার করার এই ভিডিও শেয়ার করেছেন।

কলকাতায় অভিনেত্রীর দুটি এথনিক লুক নিয়ে শহরবাসীকে মুগ্ধ করে তোলে। অভিনেত্রীর পরনে ছিল ডিজাইনার তরুণ তাহিলিয়ানির হালকা ন্যুড রংয়ের প্রিটেন্ড আনারকালি শুট। যার মূল্য ৩,৬৯,৯০০ রুপি। দ্বিতীয় লুকে অভিনেত্রীকে দেখা যায় ডিজাইনার আকাঙ্ক্ষা গাজরিয়ার লাইম গ্রিন জর্জেট টাই ডাই প্রিন্টেড ঘারার সেট। এর মূল্য ৯৫,২০০ রুপি।

ভিক্টোরিয়ার কাজ শেষ করে অভিনেত্রী পৌঁছে গিয়েছিলেন এক কলেজ অডিটোরিয়ামে। সেখানেও অভিনেত্রী তার ভক্তদের কাছে বাংলা বলেন, ‘নমস্কার কলকাতা। আমি তোমাকে ভালোবাসি’। এমনকি ‘বেবি তুঝে পাপ লাগেগা’ গানের তালে একটু নেচেও দেখান তিনি।

‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমায় সারার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন ভিকি কৌশল। যদিও অভিনেতা এখন আবু ধাবি ২০২৩ আইফা ইভেন্টে ব্যস্ত। সিনেমা পরিচালনা করছেন লক্ষণ উটেকার। এবং প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিয়ো।

২ জুন সিনেমা মুক্তি পাবে। সিনেমাটি একটি রোমান্টিক কমেডি। যেখানে দম্পতি কপিল (ভিকি কৌশল) এবং সৌম্যার (সারা আলি খান) বিবাহ বিচ্ছেদ কমেডির মাধ্যমে দেখানো হবে। এছাড়া ছবিতে সাপোর্টিং চরিত্রে রয়েছেন শরীব হাশমি এবং রাকেশ বেদী।

সারা এ মুহূর্তে তার ক্যারিয়ারের শীর্ষে আছেন। একের পর একের সিনেমা এখন তার ঝুলিতে। আগামী সময় তাকে হোমি আদাজানিয়ার ‘মার্ডার মুবারক’ এবং ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’ সিনেমা দেখা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ