মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
বিনোদন

দুর্ঘটনার কবলে ‘পুষ্পা ২’ টিম!

বিনোদন ডেস্ক : বুধবার (৩১ মে) তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন পুষ্পা ২ টিমের সদস্যরা। একটি বাসে ছিলেন শিল্পীরা আর অন্য একটি বাসে ছিল সরঞ্জাম। হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া হাইওয়েতে নারকেতপল্লী নামক একটি জায়গায় দুর্ঘটনার মুখে পড়ে এই বাস। এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুই শিল্পী। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়। জানা যাচ্ছে, সুস্থ আছেন ছবির মুখ্য অভিনেতা অল্লু অর্জুন।

পুষ্পা ২-এর পরিচালক সুকুমার এই ওয়েব সিরিজের শ্যুটিং করছেন অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায়। ইতোমধ্যেই শেষ হয়েছে প্রথম দফার শ্যুটিং। জঙ্গলে ঘেরা সেটি পাহাড়ি অঞ্চল। যদিও এই দুর্ঘটনা সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আনেননি ছবির টিম।

প্রসঙ্গত, ২০২১ সালে পুষ্পার দুর্দান্ত সাফল্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির গতিপথ পরিবর্তন করে দেয়। অতিমারির পরেই মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ়’ বক্স অফিসে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যবসা করেছিল।

এই ছবির সাফল্যের পর ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছে দর্শক। নির্মাতারা পর পর বহু প্রতীক্ষিত পুষ্পা ২-এর বিভিন্ন আপডেট দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ছবির একটি বিশেষ ভিডিও শেয়ার করার পরে, প্রধান অভিনেতা আল্লু অর্জুন এবার নিজের একটি পোস্টার শেয়ার করেছিলেন সম্প্রতি। পোস্টার দেখে তাঁকে চেনার উপায় নেই। এই পোস্টার সামনে আসার পরেই দর্শকরা মনে করেন এই সিনেমা আগামীদিনে গেম চেঞ্জার হতে পারে।

পুষ্পা-২ তেও ১-এর ধারাবাহিকতা বজায় রেখে উপস্থিত থাকছেন অল্লু অর্জুন, রশ্মিকা মন্দনা, ফাহাদ ফাসিল। এই ছবির পরিচালক, ও চিত্রনাট্যকার ও সুকুমার। ২০২১-এ সুকুমা পরিচালিত পুষ্পা ১ ব্লকবাস্টার হিট। ছবিটি দক্ষিণের বিভিন্ন ভাষার পাশপাশি হিন্দিতেও ডাবিং-এও মুক্তি পায়। শুধুমাত্র হিন্দি ডাবিং ছবিটিই ১০০ কোটির ব্যবসা করে। পুষ্পা ১-এর সাফল্যের পর অনুরাগীরাও পুষ্পা ২-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন। এবছরই ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন পুষ্পা ২ শাহরুখের পাঠান, টাইগার -থ্রিকেও ছাপিয়ে যেতে পারে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

সৌরভের বায়োপিকে আয়ুষ্মান, বাজেট ২৫০ কোটি রুপি

রাজের সঙ্গে সংসার ভাঙলে দায়ী হবে সুনেরাহ: পরীমণি

ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন দর্শনা!

সর্বশেষ পাওয়া সংবাদ