সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনা হবে: সেতুমন্ত্রী টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা
advertisement
বিনোদন

এবার স্বামীকে নিয়ে মিমের বার্তা

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমরা জনপ্রিয় ও আলোচিত মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বর্তমানে দুবাইয়ে স্বামীসহ ঘুরতে গেছেন। সেখানে বসেই তিনি নতুন বছর উদযাপন করেছেন। এখন দুবাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করছেন। ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ারও করছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে স্বামী সনি পোদ্দারের সঙ্গে তোলা ছবিগুলো শেয়ার করেছেন তিনি।

সনি পোদ্দারের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ইউ আর মাই হ্যাপি প্লেস।’ ছবিতে দেখা যাচ্ছে মিম তার স্বামীকে জড়িয়ে ধরে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন। তার মুখাবয়বে দেখা যাচ্ছে সুখের ঝিলিক। মিমকে দেখে মনে হচ্ছে তিনি এখন বেশ সুখেই আছেন। ছবি দেখে ভক্তরাও বেশ আনন্দিত।

তবে অনেকেই আঙুল তুলেছেন সম্প্রতি পরীর সঙ্গে রাজের ঘটনায়। কারণ, কিছুদিন আগেই রাজ ও মিমের প্রেম নিয়ে বেশ জোরালো গুঞ্জন উঠেছিল। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে মিম তার স্বামী, সংসার ও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের (২৯ ডিসেম্বর) দুবাই যান তারা। তাদের ৮ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘মানুষ’ সিনেমার শুটিং করার জন্য কলকাতায় যাবেন। সিনেমাটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা জিৎ।

আরও পড়ুন:

এবার পরীমনির প্রসঙ্গে মুখ খুললেন রাজ

সৃজিতের ‘পদাতিক’ সিনেমায় চঞ্চলের নায়িকা মনামী ঘোষ

‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাবে ১৩ জানুয়ারি

সর্বশেষ পাওয়া সংবাদ