শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

আরিয়ানের অভিনেতা না হওয়ার কারণ জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক : ডেভিড লেটারম্যানের শো তে এসে খোলামেলা আলোচনায় বসেছিলেন শাহরুখ খান। কথাবার্তায় সামনে আসে নানান ব্যাক্তিগত তথ্য। ছেলেমেয়েদের জীবনের লক্ষ্য ও তাঁদের বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড সমস্যা নিয়েও কথা বলেন তিনি।

আলোচনায় উঠে আসে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রসঙ্গও। ছেলের অভিনয় ক্যারিয়ার নিয়ে অকপট বক্তব্য রাখেন বাদশা। তিনি জানান, একজন অভিনেতা হওয়ার জন্য যা প্রয়োজন, সেই রসদ আরিয়ানের মধ্যে নেই।

শাহরুখ পুত্র আরিয়ান বেশ কিছু দিন আমেরিকায় ছিলেন। সেখানে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন তিনি। তবে অভিনয়ের বদলে লেখালেখির প্রতি আকর্ষণ তাঁর।

আলোচনায় বাদশা বলেন, “আরিয়ানের মধ্যে অভিনেতা হওয়ার রসদ নেই, তা সে নিজেও জানে। তবে আরিয়ান একজন ভাল লেখক। আর আমি মনে করি মন থেকে না চাইলে অভিনেতা হওয়া যায় না।” এরপর শাহরুখ বলেন, আরিয়ান আমাকে এ নিয়ে বলেছিল। তখন থেকেই আমি বিষয়টি উপলব্ধি করি।

বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান। জানা যায়, আরিয়ান মনে করেন, বাবার মতো অভিনয় করতে না পারলে লোকমুখে সমালোচিত হতে হবে তাঁকে। তাই অভিনেতা হওয়ার কোনো শখ নেই তাঁর। বরং তিনি এমন এক পথে যেতে চান যেখানে তিনি সস্বতন্ত্রভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন।

জানা যাচ্ছে, শীঘ্রই স্ক্রীনে আসতে চলেছে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ। অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশ পাবে এটি। এই সিরিজে ডিরেক্টর ও এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন আরিয়ান। মোট ছয়টি এপিসোড সমন্বিত এই সিরিজের শ্যুটিং শুরু হবে এর মধ্যেই। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদনের শেষ সময় ১০ মে

বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রদর্শনী বন্ধ

জয়ার ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি যাচ্ছে ২ জুন

শাকিব খানের নতুন নায়িকা ইধিকা পাল

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত