বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান
বিনোদন

বিয়ে করলেন সালমান মুক্তাদির

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন। গত ৩০ এপ্রিল বিয়ের পিড়িতে বসেন আলোচিত-সমালোচিত এই অভিনেতা। আর বিয়ের বিষয়টি জানিয়েছেন সালমান নিজেই। তবে স্ত্রী’র সম্পর্কে কিছুই বলেননি এই ইউটিউবার।

মঙ্গলবার (২ মে) এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন তার বিয়ের খবর। স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লিখেছেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।

তবে একাধিক সূত্র থেকে জানা যায়, সালমান মুক্তাদির যাকে বিয়ে করেছেন তার নাম দিশা ইসলাম। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। আর ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন।

Imported from WordPress: image-10.png

২০২১ সালের মার্চে দিশার ফেসবুকে প্রকাশ করা ছবিতে তাকে অন্তঃস্বত্ত্বা দেখা যায়, সেখানেও ছিল স্বামীর উপস্থিতি। এক সময় দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করতেন। ২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে দিশা তার ফেসবুকের মাধ্যমে সালমান মুক্তাদিরকে বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।

বেশ কিছুদিন আগে এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেছিলেন, ‘আয়মান সাদিক বিয়ে করলেই তিনি দেখে শুনে বুঝে তারপর বিয়ে করবেন।’

অথচ তার আগেই ঘর বাঁধলেন সালমান! তবে সেই কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক ব্যাচেলর থেকে সালমানকে শুভেচ্ছা জানালেন।

এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি কখনও ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইল।’

এছাড়া সালমান মুক্তাদিরের ফেসবুকে পোস্টে ভক্ত ও শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

আরও পড়ুন:

‘লাল সিং চড্ডা’ খারাপ সিনেমা, তাই কেউ দেখেনি!

শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদন জমা ১০ মে পর্যন্ত

এই সম্পর্কিত আরো

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান