শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

‘ধুম ৪’ নিয়ে পর্দায় ফিরছেন জন আব্রাহাম?

বিনোদন ডেস্ক : ২০০৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ‘ধুম‘। মুক্তি পেয়েই চারিদিকে ধুম মাচিয়ে দিয়েছিল। শোনা গিয়েছিল, যশ রাজ ফিল্মসের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ধুম সিরিজের চতুর্থ পার্ট, অর্থাৎ ধুম ৪ খুব শীঘ্রই আসতে চলেছে। ধুম-এর প্রতিটি পার্টেই কোনও না-কোনও বলিউড সুপারস্টারকে দেখা যায়।

ধুম, ধুম ২ এবং ধুম ৩-র দুর্দান্ত সাফল্যের পর এবার ধুম-৪ তৈরি করতে চলেছেন প্রযোজক আদিত্য চোপড়া। অবশ্য ধুম-২ কিংবা ধুম ৩-তে আর দেখা যায়নি জন আব্রাহামকে। ধুম ৪-এ নাকি ফের চোরের ভূমিকায় ফিরতে চলেছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক। ছবি নিয়ে বলিপাড়ায় জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই।

যশরাজ ব্য়ানারের ছবি ‘ধুম’ নিয়ে দর্শকের উন্মাদনা সবসময়ই উর্দ্ধমুখী। আর এরই মধ্যে এবার শোনাযাচ্ছে নতুন খবর! ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে ফের দেখা মিলতে পারে জন আব্রাহামের। এখানেই শেষ নয়। সূত্রের খবর, এই ছবিতে একটি প্রধান চরিত্রে দেখা যেতে পারে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারও।

প্রায় দুই দশকের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন জন আব্রাহাম। চলতি বছরের শুরুতেই জন আব্রাহাম ‘পাঠান’-এ তাঁর অভিনয়ের এক অন্যতম দিক প্রকাশ করেছেন। তাঁর এই নতুন ধরণ বেশ পছন্দ করেছে দর্শকমহল। নেগেটিভ চরিত্রে তাঁর অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল দর্শককে। তাই আরও একবার যশ রাজ ফিল্মস জনকে নেতিবাচক চরিত্রে কাস্ট করতে চাইছে, বলেই জানা যাচ্ছে। এছাড়াও একসময় গুঞ্জন শোনা গিয়েছিল ধুম ৪-এ নাকি খলোনায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে।

ধুম ছবির শেষে টাকা সমেত খাদে ঝাঁপ দিয়েছিলেন চোর গ্যাংয়ের লিডার কবীর ওরফে জন আব্রাহাম।অবশ্য পরবর্তীকালে ধুম ২ কিংবা ধুম ৩-তে আর দেখা যায়নি জন আব্রাহামকে। তাঁকে ফের কবীরের চরিত্রে দেখার অপেক্ষায় দর্শকরা।

ধুম ছবিতে জনের পাশাপাশি ছিলেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন, ঋত্বিক রোশন ও আরও অনেক বিশিষ্টরা। তবে জানা যাচ্ছে,ধুম ৪-এ নাও দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে। তাই ধুম ৪-এ পুলিশের চরিত্রে নতুন কেউ অভিনয় করতে পারেন বলেই জল্পনা। পাশাপাশি ‘ধুম ফোর’-এ দেখা যাতে পারে বলিউডের একেবারে নতুন এক জুটিকে। তাই এখন দেখার বিষয় হল, এষা দেওল, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফের পর ‘ধুম গার্ল’ হিসাবে কাকে পছন্দ যশরাজ ফিল্মসের। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২৩’ সেরার পুরস্কার পেলেন যারা

মঞ্চে নোবেলের মাতলামি, জুতা ছুড়ে মারলেন দর্শকরা

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত