মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

ষষ্ঠ সন্তানের বাবা হলেন ৬৩ বছর বয়সী গায়ক

বিনোদন ডেস্ক : জনপ্রিয় পপ গায়ক জামাল আবদিল্লাহ। গানের মাধ্যমে শ্রোতাপ্রিয় হয়েছেন অনেক আগেই। তবে মাঝে মাঝে অভিনয়েও দেখা মেলেছে তার। চমকে দিয়েছেন নতুন নতুন গানে কণ্ঠ দিয়ে।

তবে এবারও সবাইকে চমকে দিলেন ৬৩ বছর বয়সে বাবা হয়ে। তাও যষ্ঠবারের মতো। শুক্রবার (১৪ এপ্রিল) কুয়ালালামপুরের একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

এ প্রসঙ্গে জামাল আবদিল্লাহ গণমাধ্যমে বলেন, ‘চিকিৎসকের পরামর্শে সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে তাদের সন্তানের জন্ম হয়েছে। নবজাতক ও স্ত্রী—দুজনই সুস্থ আছেন। বাচ্চার ওজন ২ দশমিক ৯৪ কিলোগ্রাম। পবিত্র রমজান মাসে আমাদের মেয়ের জন্ম হয়েছে। পরিবারে নতুন সদস্যের উপস্থিতিতে আমাদের ঈদটা আরও আনন্দে কাটবে। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন।’

এদিকে আরও জানা যায়, জামাল আবদিল্লাহ ও তার ২৭ বয়সী স্ত্রী ইজ্জাতির সংসারে এটি চতুর্থতম সন্তান। কন্যার নাম রাখা হয়েছে রাহিল লরা সালসাবিল ইয়ামানি। ২০১৭ সালের ১ এপ্রিল বিয়ে করেন তারা। তাদের বাকি তিন সন্তানের বয়স ৩, ২ ও ১।

যষ্ঠবারের মতো বাবা হয়েছেন তিনি কারণ এর আগেও তিনবার বিয়ে করেছেন জামাল। তিন স্ত্রীর সঙ্গেই বিচ্ছেদ ঘটেছে তার। আগের সংসারে জামালের দুই পুত্রসন্তান রয়েছে।

প্রসঙ্গত, বিগত ৫০ বছর ধরে নিয়মিত গান করছেন জামাল। মালয়েশিয়ার শীর্ষ পপ গায়কদের একজন তিনি। নিজ দেশের বাইরেও ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত গান করেন পপ খ্যাত গায়ক। সূত্র : হারিয়ানা মেট্রো।

আরও পড়ুন:

মিস ইন্ডিয়া হলেন নন্দিনী গুপ্ত

অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

ঈদে হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’

সর্বশেষ পাওয়া সংবাদ