মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্ট
advertisement
বিনোদন

ঈদে হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’

বিনোদন ডেস্ক : নন্দিত নির্মাতা হানিফ সংকেত এবারের ঈদে নির্মাণ করেছেন ‘বাড়িঘর আপন পর’ শিরোনামের নাটক। যা যথারীতি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।

হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য।

হানিফ সংকেতের ভাষ্যে এবারের নাটকটির মূল মর্ম এমন- একজন নারী কখনও মা, অভিভাবক, স্ত্রী, উপার্জনশীল ব্যক্তি, দায়িত্বশীল কর্মকর্তা এবং কখনও ভালো বন্ধু। কিন্তু তারপরও অধিকাংশ ক্ষেত্রে তাকে সব সময় সব কিছুতেই আপস করে চলতে হয়। হতে পারে সেটা সংসার জীবনে, কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে। সদ্য বিবাহিতা তেমনই একজন নারীর সামাজিক অবস্থান এবং তার মনে জেগে ওঠা কিছু প্রশ্ন নিয়ে নির্মিত হয়েছে ‘বাড়িঘর আপন পর’ নাটকটি।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, তারিন জাহান, আব্দুন নূর সজল, লুৎফর রহমান জর্জ, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন পুলক ও রিয়াদ।

আরও পড়ুন:

বোমা বিস্ফোরণের খবর পুরোটাই ভুয়ো, আমি পুরোপুরি সুস্থ: সঞ্জয় দত্ত

অন্তর্জালে ভাইরাল শাকিব খানের ‘কথা আছে’ (ভিডিও)

সর্বশেষ পাওয়া সংবাদ