মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

অনন্ত-বর্ষার ‘কিল হিম’ মুক্তি পাচ্ছে ঈদে

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ ছবি। এ ছবির পোস্টার প্রকাশিত হলো রবিবার বিকেলে।

অনন্ত-বর্ষা দুজনেই তাদের ফ্যান পেজে পোস্ট দিয়ে লিখেছেন, ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পাবে ‘কিল হিম’। যেটি পরিচালনা করেন এমডি ইকবাল।

প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, অনন্ত-বর্ষা মোটর সাইকেলে চেপে আছেন। গাড়ির হেডলাইট জ্বলছে। সানগ্লাস চোখে মোটর সাইকেলে পিস্তল হাতে গুলি করতে যাচ্ছেন অনন্ত জলিল। তিনি পুরোপুরি অ্যাকশন মুডে আছেন। দেখা যায় অনন্তর কপালে কাটা দাগ। পাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন বর্ষা।

পোস্টার ছাড়া ‘কিল হিম’ ছবির গান-ট্রেলার কিছুই এখনও প্রকাশ হয়নি। জানা যায়, বর্তমানে ছবির গানের শুটিং চলছে। শিগগির প্রচারণায় নামবেন সংশ্লিষ্টরা।

২০০৮ সাল থেকে নিজেদের প্রযোজনাতেই অনন্ত বর্ষা ছবি করে আসছেন। এবার তারা জানান, ‘কিল হিম’র মাধ্যমে নিজেদের প্রযোজনার বাইরে ছবি করলেন। অনন্ত জলিল জানান, এটি অ্যাকশন ধাঁচের ছবি। এর জন্য আলাদা করে মার্শাল আর্ট শিখেছেন। বর্ষা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘কিল হিম’-এ অনন্ত-বর্ষা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত প্রমুখ।

‘কিল হিম’ প্রসঙ্গে বর্ষা আগেই জানিয়েছেন, তিনি এ যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রটিকে ‘এন্টি হিরো’ বলা হয়। কেউ কেউ ভিলেনও ভাবতে পারেন। বলেন, তবে আমি সেরকম ভাবছি না। কারণ, আমার চরিত্রটি কী সেটা পুরো সিনেমা না দেখলে কেউ অনুধাবন করতে পারবেন না।

আরও পড়ুন:

নতুন মাইলস্টোনের দিকে অজয়ের ‘ভোলা’

‘জিন’ সিনেমা একা দেখলেই লাখ টাকা পুরস্কার

‘লিডার আমিই বাংলাদেশ’র টিজার প্রকাশ

খেলা হবে, ‘চেঙ্গিজ’-এর ট্রেলারে জিতের হুঙ্কার

সর্বশেষ পাওয়া সংবাদ