মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা
advertisement
বিনোদন

‘জিন’ সিনেমা একা দেখলেই লাখ টাকা পুরস্কার

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ায় সিনেমা ‘জিন’। এই সিনেমায় জুটি বেঁধে পর্দায় আসছেন সজল নূর ও পূজা চেরী। ভৌতিক গল্পে বানানো সিনেমাটি কেউ একা দেখে ভয় জয় করার সাহস দেখালেই সেই দর্শকের পাবেন এক লাখ টাকা।

শনিবার (৮ এপ্রিল) চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ঘোষণায় বলেছে, জিন সিনেমা একা দেখতে পারলেই এক লাখ টাকা পুরস্কার। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সঙ্গে আলোচনা হলো। সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেয়া হলো, কেউ একা একটি হলে বসে ‘জিন’ সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে। সেখানে কেউ রাজি হয় নাই।’

এরপর চ্যালেঞ্জ ছুড়ে জাজ বলে, ‘আপনি কি পারবেন ‘জিন’ সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।’

জাজের ঘোষণায় আরও বলা হয়েছে ‘ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয়, হলের বাইরে একটি অ্যাম্বুলেন্স থাকবে, যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে, যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ এক লাখ টাকা দেবে এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দেবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ