মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র দিবস আজ ৩ এপ্রিল। এবারের চলচ্চিত্র দিবসের মূল প্রতিপাদ্য হলো, ‘দেশীয় চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

এই দিনকে স্মরণ করে ২০১২ সাল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন করা হয়। এবারও নানা আয়োজনে বিএফডিসিতে চলচ্চিত্র দিবস উদযাপনের আয়োজন থাকছে। তবে রোজার কারণে আয়োজনের রঙ কিছুটা মলিন থাকছে।

সরেজমিনে দেখা যায়, রবিবার (২ এপ্রিল) বিকাল থেকেই এফডিসি আঙিনায় সাজসজ্জার কাজ শুরু হয়েছে। দেখা যায় বিভিন্ন ব্যানার, ফেস্টুন টানানোসহ প্রবেশদ্বার নির্মাণ, রঙিন নেট ও আলোকসজ্জার প্রস্তুতি।

চলচ্চিত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

এফডিসিত জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানান, পবিত্র রমজান মাসের কারণে এফডিসিতে জমকালো আয়োজন না থাকলেও সকাল ১০টায় র‌্যালি হবে।

উদ্বোধনী অনুষ্ঠান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

আরও পড়ুন:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদন আহ্বান

রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ইত্যাদিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে নারী ফুটবল ও ক্রিকেট দল

সর্বশেষ পাওয়া সংবাদ