মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

‘কালো বলে আমাকেও রং মাখিয়ে সাদা করা হয়েছিল’!

বিনোদন ডেস্ক : টিভির দুনিয়ায় সঙ্গে বিজ্ঞাপনের সম্পর্ক বহু্দিনের। টিভির নায়িকাদের ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের জন্য বেছে নেওয়া হয়। কারণ রূপোলি পর্দার নায়িকাদের মতো ঝাঁ চকচকে ত্বক পাওয়ায় জন্য সাধারণ মানুষ হুড়মুড়িয়ে ক্রিম কেনা শুরু করে, বেড়ে যায় সেই ক্রিমের বিক্রি। সম্প্রতি একটি পডকাস্টে বলিউড ‘বর্ণবাদ’ প্রতি ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

একটি পডকাস্টে নানান অজানা কথা খোলাখুলি শ্রোতাদের সামনে তুলে ধরেছেন প্রিয়াঙ্কা। ব্যক্তিগত জীবন থেকে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমানোর গোপন কথাও তিনি ভাগ করে নিয়েছেন, তাঁর ফ্যানের সঙ্গে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত গায়ের রং নিয়ে কতটা মাথাব্যাথা রয়েছে, সে কথা বোঝাতেই নিজের অভিজ্ঞতা তুলে ধরেন প্রিয়াঙ্কা।

‘ডাস্কি বিউটি’ প্রিয়ঙ্কা ক্যারিয়ারের প্রথম দিকের কথা বলতে গিয়ে জানালেন তিনিও ইন্ডাস্ট্রিতে ‘বর্ণবাদের’ শিকার হয়েছিলেন। তিনি আরও বলেন, ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের কাছে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা খুবই সাধারণ বিষয়। ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে তাঁর উপস্থিতি সম্পর্কে কথা বলেছেন এবং শেয়ার করেছেন যে বেশ কয়েকটি চলচ্চিত্রে তাঁর ত্বকের রংকে হালকা করা হয়েছে। তিনি কেন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অভিনয় করছেন, তা নিয়ে সমালোচিত হয়েছিলেন। ফর্সা মানেই সুন্দরী এই ধারনাটি ভুল।

প্রিয়াঙ্কা বলেন যে, বিজ্ঞাপনগুলি দেখে ফর্সা ও সুন্দরী হওয়ার ইঁদুর দৌড়ে নেমে পড়েন তরুণীরা। এটা তাদের মানসিক অবসাদ বাড়াচ্ছে। এই ফর্সা হওয়ার ভাবনাটি অত্যন্ত ক্ষতিকর।

প্রিয়াঙ্কা বলেন, তাঁর আজও মনে আছে, যখন তিনি সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছিলেন। সেসময় তাঁকে ডাস্কি অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হত। তিনি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অভিনয় করার জন্য আজও অনুতপ্ত। তিনি আরও জানালেন যেহেতু তাঁর ডাস্কি স্কিন টোন তাই তাঁকে মেকআপের মাধ্যমে বা কখনও লাইটের মাধ্যমে ফর্সা দেখানো হতো।

তিনি বলেন, আজও অতীতের দিকে ফিরে তাকালে মনে পড়ে তাঁকে কিসমত সিনেমার একটি গানের জন্য ফর্সা করা হয়েছিল।

তিনি আরও জানান তাঁকে বলিউডে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। তাঁকে ছবিতে কাস্ট করা হচ্ছিল না। ক্রমাগত রাজনীতির শিকার হতে হতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। আর সেই কারণেই হলিউডেই নোঙর ফেলেন প্রিয়াঙ্কা। যদিও প্রিয়াঙ্কা এখন হলিউডে নিজের জায়গা বানিয়ে ফেলেছেন। তাঁর হাতে প্রচুর কাজ এই মুহূর্তে। মে মাসে স্যাম হ্যুগানের সঙ্গে তাঁর ‘রমকম’ সিনেমা ‘লাভ এগেইন’ মুক্তি পেতে চলেছে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

সুচরিতা-রুবেলের সদস্যপদ বাতিল, জায়েদের সিদ্ধান্ত রোববার

ইত্যাদিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে নারী ফুটবল ও ক্রিকেট দল

সর্বশেষ পাওয়া সংবাদ